রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রেফারি ম্যানেজ করে ISL জিতেছে ইস্টবেঙ্গল? বিস্ফোরক দাবি প্রাক্তন কোচের

Published on: September 11, 2026
Oscar Bruzon
---Advertisement---

ইস্টবেঙ্গলের কঠিন সময়ে কোচ (Oscar Bruzon) অস্কার ব্রুজোকে ঘিরে বিতর্ক কমার বদলে ফের নতুন করে চর্চায়। একদিকে সমর্থকদের উদ্দেশে তাঁর প্রতি নেতিবাচকতা না ছড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। তার পরেই পাল্টা টুইটে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরলেন ব্রুজো। যার মধ্যে বিশেষ নজর কেড়েছে মরশুমের শেষ ম্যাচের আগে রেফারি নিয়ে ‘মাস্টার’-এর করা দাবি।

রেফারি নিয়ে কী দাবি করা হয়েছে?

(Oscar Bruzon) ব্রুজোর দাবি, মরশুমের শেষ ম্যাচের আগে ওই ‘মাস্টার’ দলের একাধিক সদস্যকে বলেছিলেন, রেফারি ইস্টবেঙ্গলের পক্ষেই থাকবেন। কিন্তু ম্যাচে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয় বলে অভিযোগ ব্রুজোর। তাঁর বক্তব্য, ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা স্পষ্টই বুঝেছেন যে রেফারি স্বাধীনভাবেই ম্যাচ পরিচালনা করেছিলেন। তাঁর মতে, এই ঘটনা দলের অন্দরে কী ধরনের ‘ন্যারেটিভ’ ও ভুল তথ্য ছড়াচ্ছিল, তার একটি উদাহরণ।

মালিক হিসেবে কেমন রাহুল দ্রাবিড়? জানালেন কোচ বিক্রম রাঠোর

Oscar Bruzon: ড্রেসিংরুমে হস্তক্ষেপের অভিযোগ

ব্রুজো আরও অভিযোগ করেছেন, ওই ‘মাস্টার’ একাধিকবার ড্রেসিংরুমে ঢুকে ফুটবলার ও কোচিং স্টাফদের সমালোচনা করতেন। এতে দলের পরিবেশে উত্তেজনা তৈরি হচ্ছিল বলে দাবি তাঁর। পরিস্থিতি সামলাতে তাঁকে ড্রেসিংরুম থেকে বের করে দিতে হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

Oscar Bruzon: তথ্য ফাঁস নিয়েও বিস্ফোরক দাবি

তাঁর অভিযোগ, দলের সঙ্গে ওই ব্যক্তির সফর অনেক সময় সমর্থনের চেয়ে প্রভাব বজায় রাখার উদ্দেশ্যেই ছিল। দলের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ এবং মিডিয়ায় তা পৌঁছে যাওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে ট্রেনিং, ট্যাকটিক্যাল সিস্টেম ও সম্ভাব্য একাদশের তথ্য নিয়মিত ফাঁস হওয়া দলের জন্য ক্ষতিকর ছিল বলে দাবি ব্রুজোর। পাশাপাশি, মোহনবাগান একই মাঠের পাশের পিচে অনুশীলন করেও এমন সমস্যায় পড়েনি বলেও উল্লেখ করেছেন তিনি।

BRICS অতিথিদের স্বাগত জানাতে হোটেলে এলাহি আয়োজন, মেনুতে কী কী থাকছে?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment