[ছবি: এক্স]
BRICS সামিট ঘিরে দিল্লি এখন কার্যত VVIP-র শহর। (BRICS Guests Food Menu) একদিকে নিরাপত্তার কড়াকড়ি, রাস্তা বন্ধ, ট্রাফিক ডাইভারশন এবং হাজার হাজার নিরাপত্তাকর্মীর মোতায়েন, অন্যদিকে রাজধানীর বিলাসবহুল হোটেলগুলিতে চলছে একেবারে অন্যরকম প্রস্তুতি। বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানাতে ঘর সাজানো থেকে শুরু করে মেনু, বিশেষ উপহার, ইন-রুম স্ন্যাকস—সবকিছুতেই রাখা হয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কোথাও থাকছে গালৌটি কাবাব, কোথাও আবার তৈরি হয়েছে গোলাপ-জাফরান-এলাচের স্বাদের পদ।

BRICS ঘিরে দিল্লিতে নিরাপত্তার চাদর
১৮ তম BRICS শীর্ষ সম্মেলন হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের প্রতিনিধিদল রাজধানীতে পৌঁছতে শুরু করেছে। ২০২৩ সালের জি-২০ সামিটের পর এটিই দিল্লির অন্যতম বড় কূটনৈতিক আয়োজন। ১১টি বড় হোটেল নিরাপত্তার আওতায় রয়েছে। NSG টিম, অ্যান্টি ড্রোন সিস্টেম, নজরদারি এবং একাধিক গাড়িবহরের মহড়া চলছে।
১১ থেকে ১৩ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন থাকবে। NDMC-ও রাস্তা মেরামত, ফুটপাত সংস্কার, নতুন জেব্রা ক্রসিং, বিষয়ভিত্তিক পেইন্টিং এবং আলোকসজ্জার মাধ্যমে রাজধানীকে সাজিয়েছে।
BRICS Guests Food Menu: হোটেলে মেনুতেও ‘ভারত’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের থাকার কথা ITC মৌর্যয়, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তাজ প্যালেসে এবং UAE-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দ্য লীলা প্যালেসে থাকার কথা। মিশরীয় প্রতিনিধি দল থাকবে শেরটন নিউ দিল্লিতে। দ্য ললিত, তাজ মহল এবং দ্যা ইম্পেরিয়ালসহ আরও কয়েকটি হোটেলও বিভিন্ন প্রতিনিধিদলকে আতিথ্য দিচ্ছে।

দ্য ললিত নিউ দিল্লিতে কয়েক সপ্তাহ ধরে উপকরণ সংগ্রহ, মেনু পরীক্ষা ও স্বাদ গ্রহণ হয়েছে। কর্মীদেরও প্রতিনিধিদের সাংস্কৃতিক পছন্দ ও প্রয়োজন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূল লক্ষ্য বিভিন্ন দেশের খাবার নকল করা নয়, বরং অতিথিদের সামনে তুলে ধরা ভারতের নিজস্ব ঐতিহ্য রন্ধনশৈলি।
মেনুতে থাকছে—

- গালৌটি কাবাব
- তন্দুর রুটি
- বিভিন্ন অঞ্চলের ভারতীয় পদ
- মিলেট যুক্ত খাবার
- মিসো পেস্ট দিয়ে কষা বেগুন
- হালকা আঁচে রান্না করার চাইনিজ বাঁধাকপি
- জাপানি স্টাইলে অ্যাম্বার সস দিয়ে তৈরি মিষ্টি রাজমা
BRICS Guests Food Menu: ‘ভোজ্য পদ্ম’-এ চমক দ্য লীলা-য়

দ্য লীলা প্যালেস নিউ দিল্লি প্রতিনিধিদের ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। ভারতীয় খাবারের পাশাপাশি থাকছে পরিচিত আন্তর্জাতিক স্বাদের ছোঁয়া। ইন-রুমে রয়েছে দ্যা লীলা মিলেট কুকিজ, হাতে তৈরি গ্রানোলা বার এবং ওয়েলনেস ইনফিউশন। বিশেষ আকর্ষণ গোলাপ, জাফরান ও এলাচের স্বাদের হাতের তৈরি ভোজ্য পদ্ম, সঙ্গে ভারতীয় ফল।
BRICS Guests Food Menu: ছয় রাজ্যের স্বাদ তাজ মহলে

তাজ মহল, নিউ দিল্লিতে ‘ট্রাডিশন টু টেবিল’ নামে বিশেষ রন্ধনশৈলীর বৈচিত্র তৈরি করেছেন তাজ-এর শেফরা। তাঁদের মায়েদের কাছ থেকে পাওয়া রেসিপি থেকে অনুপ্রাণিত এই উদ্যোগে ভারতীয় খাবারের সঙ্গে জুড়েছে ব্যক্তিগত স্মৃতিও।
ছয় অঞ্চলের সুস্বাদু বাইট—
- কাশ্মীরি মসলাদার আখরোট
- পুরনো দিল্লির ময়দা কাজু
- মহারাষ্ট্রের ভাকরওয়ারি
- রাজস্থানের মিনি কচোরি
- বাংলার কুচো নিমকি
- তামিলনাড়ুর মুরুক্কু
হোটেল ব্যবসাতেও BRICS-এর প্রভাব
(BRICS Guests Food Menu) সম্মেলন ঘিরে দিল্লির বিলাসবহুল হোটেলগুলিতে চাহিদা বেড়েছে। কয়েকটি হোটেলে ১২-১৩ সেপ্টেম্বরের আশপাশে রুম পাওয়া অত্যন্ত সীমিত। দ্যা লালিতের প্রায় ৪৬০টি ঘরের ৯০ শতাংশই সামিট চলাকালীন ভর্তি থাকার কথা, আর গড়ে প্রতিদিনের রেট স্বাভাবিকের তুলনায় ৩০-৪০ শতাংশ বেশি হতে পারে।
নিরাপত্তা থেকে খাবার—সব ক্ষেত্রেই তাই এই সামিট দিল্লির হোটেলগুলির কাছে শুধু ব্যবসার সুযোগ নয়, ভারতের আতিথেয়তা ও খাদ্যসংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার বড় কূটনৈতিক মঞ্চও।
সকালে কয়েকটা লবঙ্গ চিবিয়ে খেলেই রোগমুক্তি? সত্যিটা জেনে বদলান খাদ্যাভ্যাস












