রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নন্দীগ্রামে চমক বিজেপির, প্রার্থী শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়কের মা

Published on: September 15, 2026
Hasirani Rath
---Advertisement---

আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (Hasirani Rath)। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। রেজিনগরে দলের প্রার্থী শাখারভ সরকার। মঙ্গলবারই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলদিয়ার মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

Hasirani Rath নন্দীগ্রামে হাসিরানির উপর ভরসা বিজেপির

শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পাল, অঞ্জন পাল-সহ একাধিক নাম নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত চন্দ্রনাথ রথের মা হাসিরানির নামেই সিলমোহর দিল কেন্দ্রীয় বিজেপি। ১৯৯৮ সাল থেকে সক্রিয় রাজনীতিতে থাকা (Hasirani Rath) হাসিরানি অতীতে দু’বার পঞ্চায়েত সদস্য এবং তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।

দুই শিবিরের দুই তৃণমূল প্রার্থী

নন্দীগ্রাম ও রেজিনগরে কালীঘাট তৃণমূল যথাক্রমে সঞ্চিতা প্রধান দে এবং রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করেছে। পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল নন্দীগ্রামে মহম্মদ এহতেশামুল হক এবং রেজিনগরে সফিউজ্জামান শেখকে প্রার্থী করেছে। তাঁরা ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেবেন।

কেন উপনির্বাচন?

২৬-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই জয়ী হয়ে শুভেন্দু অধিকারীকে একটি আসন ছাড়তে হয়। নন্দীগ্রাম আসনটি খালি হওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে রেজিনগর ও নওদা থেকে জয়ী হুমায়ুন কবীর রেজিনগর আসন ছাড়ায় ওই কেন্দ্রেও ভোট প্রয়োজন। নন্দীগ্রামে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট থাকায় এহতেশামুলকে প্রার্থী করার পিছনে সেই সমীকরণই কাজ করেছে বলে বিদ্রোহী তৃণমূল সূত্রের দাবি।(Hasirani Rath)

ঝড়ের মধ্যে তিনবার নামতে গিয়ে ব্যর্থ, মৃত্যুর মুখ থেকে ফিরল তুরষ্কের বিমান


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “নন্দীগ্রামে চমক বিজেপির, প্রার্থী শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়কের মা”

Leave a Comment