রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

PF-এর ডিটেইলস এ বার হাতের মুঠোয়, আজই যোগ দিন WhatsApp চ্যানেলে

Published on: September 15, 2026
EPFO whatsapp channel
---Advertisement---

EPFO সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের সদস্য ও পেনশনভোগীদের জন্য পরিষেবা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ক্ষেত্রে একটি অফিশিয়াল WhatsApp চ্যানেল চালু করেছে। এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানাল EPFO (EPFO whatsapp channel)।

এক্স হ্যান্ডলে পোস্ট করে EPFO জানায়, “নিজেদের সদস্যদের কাছে পৌঁছনোর পরিধি বাড়াতে এবং তাঁদের জন্য সমস্ত পরিষেবা সহজে ব্যবহারের সুযোগ করে দিতে EPFO ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ করছে। সেই ধারাবাহিকতাতেই WhatsApp মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন পরিষেবা চালু করা হয়েছে। EPFO সদস্যদের এই WhatsApp চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানানো হচ্ছে।”

EPFO whatsapp channel: WhatsApp চ্যানেলে কীভাবে যুক্ত হবেন?

সরাসরি লিঙ্ক: EPFO-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা EPFO WhatsApp Channel-এ জয়েনের লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন (EPFO whatsapp channel)।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে: হোয়াটসঅ্যাপ খুলে Updates ট্যাবে যান। Channels সেকশনের পাশে Explore বা + আইকনে গিয়ে “EPFO” সার্চ করুন এবং ভেরিফায়েড চ্যানেলটি ফলো করুন।

কিউআর কোড (QR Code): EPFO-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা সাইটে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও যুক্ত হওয়া সম্ভব।

কী ধরনের সুবিধা মিলবে?

গুরুত্বপূর্ণ আপডেট: সুদের হার ঘোষণা, কেওয়াইসি (KYC) বা নতুন নিয়ম সংক্রান্ত সমস্ত সরকারি বিজ্ঞপ্তি।

সচেতনতা ও তথ্য: পিএফ অ্যাকাউন্ট পরিচালনা, অগ্রিম টাকা তোলা (Advance Withdrawal) এবং বিভিন্ন পরিষেবা সম্পর্কিত শিক্ষামূলক তথ্য।

PF-এ টাকা জমা দেওয়ার নিয়ম : চাকরিতে পুনরায় যোগ দেওয়ার পর PF-এ টাকা জমা দেওয়ার নিয়ম, Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana সংক্রান্ত তথ্য, PF এবং EPFO পরিষেবা সংক্রান্ত বিভিন্ন আপডেট।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “PF-এর ডিটেইলস এ বার হাতের মুঠোয়, আজই যোগ দিন WhatsApp চ্যানেলে”

Leave a Comment