রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের ঠোঙায় বাড়তি ঝালমুড়ি

Published on: September 17, 2026
Narendra Modi Birthday Celebration
---Advertisement---

(Narendra Modi Birthday Celebration) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যজুড়ে যখন নানা আয়োজন, তখন ঝাড়গ্রামের কলেজ মোড়ে উদযাপনের ছবিটা একেবারেই আলাদা। প্রধানমন্ত্রীর প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিলেন জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ। নিজের সামর্থ্য অনুযায়ী জন্মদিন পালন করার পাশাপাশি আজ ক্রেতাদের একটু বেশি করে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Narendra Modi Birthday Celebration: সকালেই পুজো, তারপর দোকানে বিক্রম

সকালেই বাড়িতে প্রধানমন্ত্রীর নাম করে পুজো-অর্চনা করেন বিক্রম। ঘরেই জন্মদিন পালন করার পর খুলে দেন ঝালমুড়ির দোকান। মোবাইলেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাস দেন তিনি। এরপর দোকানে আসা প্রত্যেক ক্রেতাকেই অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি পরিবেশনের সিদ্ধান্ত নেন।

মোদির সেই ঝালমুড়ি খাওয়ার স্মৃতি

(Narendra Modi Birthday Celebration) বিক্রমের সঙ্গে প্রধানমন্ত্রীর পুরনো একটি স্মৃতিও জড়িয়ে রয়েছে। তিনি বলেন, ‘ভোটের সময় ঝাড়গ্রামে এসে তাঁর দোকানের ১০ টাকার ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদি। ঝালমুড়ির প্রশংসা করার পাশাপাশি তাঁর নাম, পরিচয় ও ঠিকানাও জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী।’ বিক্রমের কথায়, সেই ঘটনার পর তাঁর দোকানের ব্যবসা বেড়েছে। এখন দূরদূরান্ত থেকেও মানুষ তাঁর ঝালমুড়ি খেতে আসেন।

‘আমাদের দিকে একটু নজর দিন’

বিক্রম বলেন, “আজ খুব ভালো লাগছে। কাল জানতাম আজ ওনার জন্মদিন। সকালে উঠে পুজো করেছি, ঘরে জন্মদিন পালন করেছি। আজ সবাইকে একটু বেশি পরিমাণে মুড়ি খাওয়াবো।” (Narendra Modi Birthday Celebration)

প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর আবেদন, “আমাদের দিকে একটু নজর দিন, যাতে আমাদের জীবন ভালো যায়।”

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ উপহার, ফুলিয়ার জামদানিতে ফুটে উঠল মোদির মুখ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের ঠোঙায় বাড়তি ঝালমুড়ি”

Leave a Comment