রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিনামূল্যে আজীবন ট্রেন সফরের ঘোষণা, জেনে নিন কারা এর সুবিধা পাবেন

Published on: September 17, 2026
lifetime free train travel
---Advertisement---

এবার থেকে আজীবন বিনামূল্যে ট্রেন সফর করতে পারবেন। কাটতে হবে না টিকিট। তবে সকলের জন্য নয়। এই সফর শুধুমাত্র সেনা ও নৌ-সেনা, বায়ুসেনা পদকপ্রাপ্তদের জন্য। আজীবন বিনামূল্যে ট্রেন যাত্রার অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। বীরত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কারপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবার, শহিদদের পরিবারের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে (lifetime free train travel)।

lifetime free train travel: কবে থেকে বিনামূল্যে ট্রেনে যাতায়াত করা যাবে?

বীরত্বের জন্য সেনা পদক, নৌ-সেনা পদক এবং বায়ু-সেনা পদকপ্রাপ্তরা ১ নভেম্বর থেকে এই সুবিধার আওতাভুক্ত হবেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রতি সম্মান জানিয়ে যাঁরা দিনরাত এক করে দেশের হয়ে কাজ করে চলেছেন, শুধুমাত্র তাঁদের সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে এও জানানো দেওয়া হয়েছে, প্রয়াত পুরস্কার প্রাপক বীর সেনার স্বামী অথবা স্ত্রী এবং পরিবারের সদস্যরাও সম্পূর্ণ নিখরচায় ট্রেনে ভ্রমণ করতে পারবেন (lifetime free train travel)।

ই-পাসে যাতায়াত

ই-পাসের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। রয়েছে ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা। এই সুবিধাভোগীদের প্রথমে অনলাইনে ইন্ডিয়ান রেলওয়ে কনসেশন কার্জ পোর্টাল (Indian Railway Concession Card Portal)-এ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তারপর ডকুমেন্ট যাচাই বা অথেনটিকেশন সম্পন্ন হওয়ার পর অনলাইনেই ই-পাস (e-Pass) তৈরি হবে।

কীভাবে বুক করা যাবে?

আইআরসিটিসি (IRCTC)-র পোর্টালে গিয়েও ই-পাস ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। এবার আর কাগজের উপর নির্ভর নয়,গোটা ব্যবস্থাকেই ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আবেদনকারীরা তাঁদের পরিবারের সদস্যদের জন্য রেলের এই বিশেষ সুবিধা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment