[ছবি: এক্স]
ভারতীয় ক্রিকেটে ফের বড় রদবদলের জল্পনা। BCCI- প্রধান নির্বাচক হিসেবে (Ajit Agarkar) অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ার মুখে, আর তাঁর জায়গায় সম্ভাব্য দুই প্রার্থীর নাম সামনে এসেছে। সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল ও প্রজ্ঞান ওঝা রয়েছেন সবচেয়ে এগিয়ে। শুক্রবার BCCI-এর বার্ষিক সাধারণ সভা (AGM)-র আগে আগরকরকে আর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কার্যত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।
আগরকরের শেষ নির্বাচন বৈঠক?
(Ajit Agarkar) আগরকরের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁকে রাখার বিষয়ে জল্পনা থাকলেও, BCCI-এর একটি অংশ তাঁর মেয়াদ শেষ করার পক্ষেই বলে সূত্রের দাবি। বুধবারই তিনি শেষবারের মতো নির্বাচন বৈঠকে সভাপতিত্ব করেছেন বলেও জানা যাচ্ছে। তাঁর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজের ভারতীয় দল এবং ইরানি ট্রফির রেস্ট অব ইন্ডিয়া দল ঘোষণা হয়েছে।
Ajit Agarkar: দুই প্রাক্তন তারকাই দৌড়ে
আগরকরের উত্তরসূরি হিসেবে পার্থিব প্যাটেল ও প্রজ্ঞান ওঝা সবচেয়ে এগিয়ে রয়েছেন। দু’জনেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং তিনবার করে IPL চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। তাঁদের মধ্যে কে প্রধান নির্বাচকের দায়িত্ব পান, সেদিকেই নজর এখন ক্রিকেটমহলের।
রোহিতকে ঘিরেও নতুন প্রশ্ন
এদিকে (Ajit Agarkar) আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বুধবার রোহিত শর্মাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে রেখেছে। অথচ দাবি উঠেছিল, নির্বাচকরা তাঁকে জানিয়ে দিয়েছিলেন যে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর কম রানের পর চাপ বাড়লেও শেষ ওয়ানডেতে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে জবাব দেন ৩৯ বছরের রোহিত।
BCCI সচিব দেবজিৎ সাইকিয়া অবশ্য রোহিতের ভবিষ্যৎ নিয়ে আগের জল্পনা খারিজ করে জানিয়েছিলেন, নির্বাচকদের পরিকল্পনায় থাকলে তিনি দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন।
এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার নতুন কিট কেমন? জানুন দাম-ডিজাইনের খুঁটিনাটি












1 thought on “আগরকরের বিদায় নিশ্চিত? প্রধান নির্বাচক পদে দৌড়ে রোহিতের দুই প্রাক্তন সতীর্থ”