রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার নতুন কিট কেমন? জানুন দাম-ডিজাইনের খুঁটিনাটি

Published on: September 17, 2026
Team India New Jersey
---Advertisement---

এশিয়ান গেমসের মঞ্চে এবার নতুন সাজে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। (Team India New Jersey) জাপানের আইচি-নাগোয়ায় ২০২৬ এশিয়ান গেমসের জন্য ভারতের কন্টিনজেন্টের অফিসিয়াল জার্সি প্রকাশ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। ৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে এই নতুন কিট।

জার্সির ভাবনায় ‘Invisible Trajectories’

এই কিটের মূল ভাবনা ‘Invisible Trajectories’ বা অদৃশ্য গতিপথ। (Team India New Jersey) দৌড়, লাফ, ছোড়া কিংবা ভারোত্তোলনের সময় অ্যাথলিটরা যে অদৃশ্য গতিপথ তৈরি করেন সেটিকেই নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্পাইরোগ্রাফ থেকে অনুপ্রাণিত জটিল প্যাটার্নে সেই গতিবিধিকে দৃশ্যমান করে তোলা হয়েছে জার্সিতে। JSW Inspire-এর মতে, অ্যাথলিটদের মুভমেন্টকেই ডিজাইনের ভাষার অংশ করা হয়েছে।

Team India New Jersey: কে ডিজাইন করেছেন?

টিম ইন্ডিয়ার এই কিট ডিজাইন করেছেন ডিজাইনার আকিব ওয়ানি। বহুমুখী ক্রীড়া প্রতিযোগিতার জন্য ভারতের পোশাক ডিজাইনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৬ কমনওয়েলথ গেমসের ভারতীয় কিটেও একই ‘ইনভিজিবল ট্রাজেক্টরিজ’ (Invisible Trajectories) ধারণা ব্যবহার করেছিলেন তিনি। কিটটি IOA-র ২০২৬ এশিয়ান গেমসের অফিসিয়াল স্পোর্ট ও লাইফস্টাইল কিট পার্টনার JSW Inspire-এর টিম ইন্ডিয়ার বৃহত্তর পোশাকের সম্ভারের একটি অংশ।

এশিয়ান গেমস শুরুর আগেই জাপানে চরম বিশৃঙ্খলা, সমস্যায় ভারতীয় দলও

কেমন দেখতে জার্সি?

(Team India New Jersey) অফিসিয়াল ট্রাভেল জার্সির মূল রং নেভি ব্লু, আর ট্রেনিং জার্সি রয়্যাল ব্লু। কালেকশনে নেভি ব্লু ট্র্যাক জ্যাকেট, ভার্সিটি জ্যাকেট, হুডি ও পোলোও রয়েছে। সূক্ষ্ম তেরঙ্গা ডিটেলিং রাখা হয়েছে। হালকা পারফরম্যান্স ফ্যাব্রিক ও বিশেষভাবে তৈরি স্লিভও রয়েছে।

Team India New Jersey: কত দামে মিলবে?

JSW Inspire-এর অফিসিয়াল ওয়েবসাইটে ট্রাভেল ও ট্রেনিং জার্সি—দুটিই ₹১,৪২৫ দামে তালিকাভুক্ত রয়েছে। ট্রেনিং জার্সিটি বর্তমানে ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার নতুন কিট কেমন? জানুন দাম-ডিজাইনের খুঁটিনাটি”

Leave a Comment