পুজোর আগে নিশ্চই শপিং করবেন, আর এখন কেনাকাটা মানেই অনলাইন পেমেন্ট। কিন্তু এবার সেই UPI পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র। এত দিন দোকানে গিয়ে QR কোড স্ক্যান করে টাকা মেটালেই কোনও অতিরিক্ত খরচ ছিল না। কিন্তু ১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে সেই নিয়ম। ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট মার্চেন্ট পেমেন্টে ০.৪ শতাংশ Merchant Discount Rate বা MDR চালু হচ্ছে। তবে এক্ষুনি ঘাবড়ে যাবেন না। কারণ এই টাকা সরাসরি ক্রেতার কাছ থেকে নেওয়া হবে না। MDR দিতে হবে ব্যবসায়ী বা মার্চেন্টকে।
UPI Payment Charges: হঠাৎ UPI-তে মাশুল কেন?
এখানেই আসল প্রশ্ন। এত দিন UPI-কে কার্যত ‘ফ্রি’ রাখার ফলে বিপুল সংখ্যক মানুষ ও ব্যবসায়ী ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় চলে এসেছেন। এখন সেই বিশাল পরিকাঠামো চালানো, নিরাপত্তা বাড়ানো, ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও অ্যাপগুলির পরিষেবা বজায় রাখার খরচ মেটানোর জন্য MDR কাঠামো আনা হয়েছে বলেই কেন্দ্রের বক্তব্য। সরকার বলছে, এই টাকা সরকারের কর হিসেবে নেওয়া হচ্ছে না। বরং পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে তা ভাগ হবে।
তাহলে কি আপনাকেই মাশুল দিতে হবে?
সরাসরি নয়। বন্ধু বা পরিবারের কাউকে টাকা পাঠানো, নিজের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো, এই ধরনের লেনদেনে কোনও অঙ্কের উপরই এই MDR বসছে না। ২,০০০ পর্যন্ত সাধারণ মার্চেন্ট পেমেন্টও MDR-এর বাইরে থাকছে। কেন্দ্রের হিসাবে প্রায় ৯৬ শতাংশ P2M লেনদেন এই নতুন চার্জের প্রভাবের বাইরে থাকবে।
ছোট দোকান, চায়ের দোকান, আনাজ বিক্রেতা বা ছোট ব্যবসায়ীদেরও সুরাহা দেওয়া হয়েছে। যাঁদের QR-ভিত্তিক UPI-তে মাসিক প্রাপ্তি ১ লক্ষ পর্যন্ত, তাঁদের ক্ষেত্রেও MDR প্রযোজ্য হবে না। ফলে দৈনন্দিন বাজারের ছোটখাটো UPI পেমেন্টে বড় পরিবর্তন হওয়ার কথা নয়।
‘মার্কিন চাপের কাছে নতি স্বীকার’, UPI-এ চার্জ বসানো নিয়ে কেন্দ্রকে তুলোধনা রাহুলের
বড় বিলের ক্ষেত্রে কী হবে?
ধরুন পুজোর আগে শপিং মলে গিয়ে আপনি ১০,০০০ টাকার জিনিস কিনে UPI-তে টাকা দিলে নিয়ম অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত ৪০টাকা কেটে নেওয়ার কথা নয়। ওই ৪০ টাকা MDR হিসেবে মার্চেন্টের পেমেন্ট ব্যবস্থার মধ্যেই যাবে। তবে ৭৫,০০০ বা তার বেশি লেনদেনে এই চার্জের সর্বোচ্চ সীমা থাকছে ৩০০ টাকা।
তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী এই MDR ক্রেতার উপর চাপানোর কথা নয়। কেন্দ্র ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্দেশ দিয়েছে, মার্চেন্টের এই খরচ যেন গ্রাহকের কাছ থেকে আলাদা UPI চার্জ হিসেবে নেওয়া না হয়। (UPI Payment Charges)
রেল, টেলিকম, বিমা, জ্বালানি-সহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০-এর বেশি টাকার লেনদেনে ০.৪ শতাংশের বদলে প্রতি লেনদেনে ৫ টাকা ফ্ল্যাট MDR রাখা হয়েছে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টকব্রোকার ও ডিলারদের ক্ষেত্রে MDR ০.০২ শতাংশ, সর্বোচ্চ ৩০০ টাকা।
তাই আপাতত UPI ব্যবহারকারীর জন্য তেমন কোনও বড় পরিবর্তন আসছে না। ব্যবহারকারীদের প্রত্যক্ষভাবে কোনও অতিরিক্ত চার্জও দিতে হচ্ছে না। অতিরিক্ত মাশুল গুনবেন বিক্রেতারাই। তবে ব্যবসায়ীরা নিজেদের পকেটের চাপ কমাতে ক্রেতাদের ওপর গোপনেই কোনও অতিরিক্ত চার্জ লাগু করবেন কিনা সেই আশঙ্কাই করছেন অনেকে।











The app is lightweight and doesn’t crash, which is exactly what I need. The login is seamless every time. Love using 95jiliapplogin.