ইউপিআই (UPI) লেনদেনের ওপর চুপিসারে ফি আরোপের পথ প্রশস্ত করছে কেন্দ্রীয় সরকার। ইউপিআই-এ কেন্দ্রের নয়া নিয়ম নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার মার্কিন চাপের কাছে নতি স্বীকার করছেন (upi fee)।
upi fee: ‘ট্রাম্পকে ‘তুষ্ট’ করতে কেন্দ্রের পদক্ষেপ’
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘তুষ্ট’ করতে কেন্দ্রের এই পদক্ষেপ। তিনি আরও বলেন, এতদিন পর্যন্ত ভারতে ইউপিআই লেনদেনের অঙ্কের ওপর কোনও মাশুল বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নেওয়া হতো না। এখন ২,০০০ টাকার বেশি লেনদেনে ব্যবসায়ী বা মার্চেন্ট পেমেন্টে মাশুল বসবে (upi fee)।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাহুল গান্ধী লেখেন, “এখন ২,০০০ টাকার বেশি মূল্যের মার্চেন্ট ইউপিআই (UPI) লেনদেনের ওপর এমডিআর (MDR) ধার্য করা হয়েছে। যদিও লেনদেনের সংখ্যার বিচারে এগুলি মোট লেনদেনের মাত্র ৫ শতাংশ, তবুও ইউপিআই-এর মাধ্যমে হওয়া মোট লেনদেনের অর্থমূল্যের প্রায় ৬৫ শতাংশই আসে এই লেনদেনগুলো থেকে।”
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “৬ অগস্ট আমরা যেমনটা সতর্ক করেছিলাম, সরকার এখন সংসদে জোরপূর্বক পাস করানো নতুন আইন ব্যবহার করে ইউপিআই (UPI)-এর জন্য মাশুল বা চার্জ আরোপের প্রক্রিয়া শুরু করছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে ২,০০০ টাকার কম মূল্যের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক ও পরিষেবা প্রদানকারীদের মাশুল নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সীমার চেয়ে বেশি অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এমডিআর ধার্য করা হয়েছে।”
কেন্দ্রের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, ২,০০০ টাকার থেকে লেনদেন বেশি হলে তাঁকে বাড়তি ০.৪ শতাংশ টাকা দিতে হবে। অর্থাৎ, কোনও গ্রাহক যদি ইউপিআই মারফত ১০,০০০ টাকা লেনদেন করেন, তবে আরও বাড়তি ৪০ টাকা তাকে দিতে হবে। উদাহরণস্বরূপ, ১ লক্ষ টাকা লেনদেনে ০.৪ শতাংশ অর্থাৎ বাড়তি ৪০০ টাকা হলেও দিতে হবে ৩০০ টাকা। এই মাশুলের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা যদি গ্রাহক না দেন, সেক্ষেত্রে বিক্রেতার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কাটা হবে।












2 thoughts on “‘মার্কিন চাপের কাছে নতি স্বীকার’, UPI-এ চার্জ বসানো নিয়ে কেন্দ্রকে তুলোধনা রাহুলের”