রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উদমপুরে গুলির লড়াই, ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি

Published on: September 17, 2026
Terrorist Encounter
---Advertisement---

ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর উপত্যকা। বুধবার সন্ধ্যায় উধমপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো দুই জঙ্গির। প্রথমে মাজালতা এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসার পরই তল্লাশি অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। এরপর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। বৃহস্পতিবারও এলাকায় অভিযান চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় মাজালতা এলাকায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনার বিশেষ প্যারা ট্রুপার্সের একটি দল এলাকায় ঘিরে তল্লাশি শুরু করে। তল্লাশির সময়ই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়, শুরু হয় গুলির লড়াই।

Terrorist Encounter: গুলির লড়াইয়ে মৃত্যু ২ জঙ্গির

এনকাউন্টারের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দু’জন জঙ্গি নিহত হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় এবং তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।

এদিন অভিযান শুরুর পর পরিস্থিতি বুঝে দ্রুত এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। বর্তমানে ভারতীয় সেনা, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ বা এসওজি-র যৌথ দল এলাকায় তল্লাশি চালাচ্ছে।

জঙ্গিদের খোঁজে স্নিফার ডগ, আকাশপথেও নজরদারি

জঙ্গিদের কোনও সহযোগী বা আরও কেউ এলাকায় লুকিয়ে রয়েছে কি না, তা জানতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। স্নিফার ডগ ব্যবহার করার পাশাপাশি আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে। উদমপুর-রিয়াসি রেঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে হাই অ্যালার্ট জারি রয়েছে। চলছে গাড়িতে তল্লাশি এবং বিভিন্ন জায়গায় কড়া নাকা চেকিং।

৭৬-এ পা প্রধানমন্ত্রীর, ২৫ বছরের রাজনৈতিক যাত্রায় কতটা বদলাল ভারতের রাজনীতির ছবি?

উদমপুরের পাশাপাশি রিয়াসি, রামবান, কাঠুয়া, পুঞ্চ এবং রাজৌরির দুর্গম পাহাড়ি এলাকাগুলিতেও বিশেষ নজর রেখেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা সংস্থাগুলির দাবি, এই দুর্গম এলাকাগুলিতে পাকিস্তানি জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর থেকেই সেখানে নজরদারি বাড়ানো হয়েছে।

রাজৌরিতে জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার ৩

একদিকে যখন উদমপুরে এই অভিযান চলছে, তখন গোটা পির পাঞ্জাল অঞ্চলে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। কারণ সম্প্রতি রাজৌরিতে লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত একটি সন্দেহভাজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW নেটওয়ার্কের হদিশ পাওয়ার দাবি করেছে পুলিশ। (Terrorist Encounter)

১৫ সেপ্টেম্বর রাজৌরি পুলিশ একটি জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম জাকির হুসেন, মহম্মদ আজম এবং মহম্মদ মুস্তাক।

নিরাপত্তা বাহিনীর মতে, লাগাতার তল্লাশি ও অভিযানের ফলে জঙ্গিদের এক জায়গায় স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে থাকার সুযোগ কমছে। তাদের ক্রমাগত এলাকা বদলাতে হচ্ছে। এর ফলে নিরাপত্তা বাহিনী বা সাধারণ মানুষের উপর হামলার পরিকল্পনা করা এবং তা বাস্তবায়ন করা তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “উদমপুরে গুলির লড়াই, ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি”

Leave a Comment