রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৭৬-এ পা প্রধানমন্ত্রীর, ২৫ বছরের রাজনৈতিক যাত্রায় কতটা বদলাল ভারতের রাজনীতির ছবি?

Published on: September 17, 2026
PM Narendra Modi
---Advertisement---

আজ, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ বছর তাঁর জন্মদিনের গুরুত্ব আরও বেশি। কারণ আগামী ৭ অক্টোবর সরকারপ্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করবেন তিনি। ২০০১ সালের ওই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি।

২০০১ সালের কচ্ছে ভূমিকম্পের কয়েক মাস পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান মোদি। প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসের পর তখন গুজরাটে পুনর্গঠন, খরা, জলসংকট ও প্রশাসনিক সমস্যা ছিল বড় চ্যালেঞ্জ। দলের সাংগঠনিক কাজে অভিজ্ঞতা থাকলেও প্রশাসক হিসেবে সেটিই ছিল তাঁর প্রথম বড় দায়িত্ব।

মুখ্যমন্ত্রী হিসেবে দ্রুত সিদ্ধান্ত, সময়সীমা বেঁধে কাজ এবং আধিকারিকদের দায়বদ্ধ করার পদ্ধতিকে গুরুত্ব দেন তিনি। পরবর্তী সময়ে ১০০ দিনের মধ্যে বড় প্রকল্প এগিয়ে নেওয়ার মতো কিছু প্রশাসনিক পদ্ধতিও কেন্দ্রীয় সরকারে দেখা যায়।

PM Narendra Modi: ‘গুজরাট মডেল’ থেকে দিল্লির ক্ষমতা

মোদির আমলে গুজরাটে রাস্তা, পরিকাঠামো, জল সরবরাহ, শিল্প ও বিনিয়োগে একাধিক প্রকল্প নেওয়া হয়। বিজেপির নেতাদের মতে, গুজরাটে তৈরি এই উন্নয়ন-কেন্দ্রিক মডেলের কিছু দিক পরবর্তীতে দেশজুড়ে প্রয়োগ করা হয়। একইসঙ্গে সামাজিক কল্যাণমূলক প্রকল্পও তাঁর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হন মোদি। এরপর ২০১৯ এবং ২০২৪ সালেও সরকার গঠন করে বিজেপি নেতৃত্বাধীন জোট। তাঁর সরকারের সময় রাম মন্দির নির্মাণ এবং জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের মতো দীর্ঘদিনের রাজনৈতিক-আদর্শগত ইস্যুতেও বড় সিদ্ধান্ত হয়েছে।

মোদির সমর্থকেরা তাঁর যোগাযোগ দক্ষতা, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা বাড়ানোর বিষয়টিই বেশি করে তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন থেকে প্রযুক্তি, অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে পররাষ্ট্রনীতি—বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগের কথাও তাঁরা বলেন।

২ গোলে এগিয়েও জয় অধরা, আম্মানে আল হুসেইনের কাছে পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

তৃতীয় মেয়াদে সামনে একাধিক চ্যালেঞ্জ

তবে তৃতীয় মেয়াদে বিজেপির লোকসভা আসন কমায় সরকারকে জেডিইউ, টিডিপি-সহ শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কর্মসংস্থান নিয়ে অসন্তোষ, ইউক্রেন ও পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং আমেরিকার বাণিজ্যনীতির মতো বিষয়ও সরকারের সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে।

এর মধ্যেই ২০২৬-এ মোদির (PM Narendra Modi) ৭৬তম জন্মদিন এবং ২৫ বছরের প্রশাসনিক যাত্রা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। ৭ অক্টোবর ২০০১ থেকে শুরু হওয়া এই যাত্রা আগামী বছরগুলিতেও ভারতের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করছেন অনেকে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “৭৬-এ পা প্রধানমন্ত্রীর, ২৫ বছরের রাজনৈতিক যাত্রায় কতটা বদলাল ভারতের রাজনীতির ছবি?”

Leave a Comment