মানতের এই মেহেন্দি লাগালেই নাকি বিয়ে অবধারিত। জয়পুরের বিখ্যাত মতি ডুংরি গণেশ মন্দিরে উপচে পড়ল অবিবহিত পুরুষ ও নারীর ভিড়। এই মন্দিরে মেহেন্দি ‘মানত’ করে তা হাতে পরলেই নাকি কেল্লাফতে। এক বছরের মধ্যে সব বাধা পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য। সেই আশায় হাজার হাজার ভক্ত মন্দিরে নিবেদিত বিশেষ মেহন্দি সংগ্রহ করতে আসেন। এর জেরেই মাত্র তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় ৩,৫০০ কেজি ‘মানতের মেহেন্দি’ (jaipur moti dungri temple)।
jaipur moti dungri temple: ৩ ঘণ্টায় ৩,৫০০ কেজির মেহেন্দি শেষ?
এই ভিডিয়োই ভাইরাল সমাজমাধ্যমে (jaipur moti dungri temple)। ভিডিয়োর কমেন্ট বক্স ভরে উঠেছে মজার নানা মন্তব্যে। ভিডিয়োটি দেখার পর একজন নেটিজেন রসিকতা করে প্রশ্ন করেন, “সালমান খান কোথায়?” আরেকজন মন্তব্য করেন, “এত অবিবাহিত মানুষ থাকা সত্ত্বেও আমাদের দেশের জনসংখ্যা হু হু করে বাড়ছে।”
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দু’টি বিরাট গামলায় করে দেবতার আশীর্বাদ ধন্য মেহন্দি বিলানো হচ্ছে জনতার মধ্যে। এই মেহেন্দি পেতে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি চলছে। ভিড়ের কারণে আশেপাশের এলাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটে। অনেকেই এই ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। একজন জ্ঞানও হারিয়ে ফেলেন। কিন্তু তাতেও থামেননি উত্তেজিত জনতা।
জানা গিয়েছে, দেবতার আশীর্বাদধন্য মেহেন্দি পেতে আগের দিন রাত থেকে মন্দির চত্বরে লাইন দিয়েছিলেন ভক্তেরা। দিল্লি ও চণ্ডীগড় থেকেও ভক্তরা আসেন। সেই মতো বিপুল পরিমাণ ৩,৫০০ কেজির মেহেন্দির ব্যবস্থা হলেও তা মাত্র তিন ঘণ্টার মধ্যে ফুরিয়ে যায়। অনেকেই ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যান।












1 thought on “মেহন্দি লাগালেই বিয়ে? জয়পুরের মন্দিরে উপচে পড়া ভিড়, ৩ ঘণ্টায় শেষে ৩৫০০ কেজি”