ফর্সা হওয়ার জন্য রোজ স্কিন-হোয়াইটনিং ক্রিম মাখছেন? সাবধান (Fairness Cream)। এর থেকে হতে পারে বিপদ। দুই ফেয়ারনেস ক্রিমে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)।
Fairness Cream: নিষিদ্ধ ঘোষিত ফেয়ারনেস ক্রিম দুটি কী কী?
পরীক্ষায় ‘গোরি বিউটি ক্রিম’ (Goree Beauty Cream) ও ‘চাঁদনি হোয়াইটেনিং ক্রিম’ (Chandni Whitening Cream)-এ নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় ক্ষতিকর ভারী ধাতু পাওয়া গিয়েছে। এই দুই পণ্যই পাকিস্তানে উৎপাদিত। অন্যদিকে ভারতে আমদানির প্রয়োজনীয় রেজিস্ট্রেশনও নেই। ফলে এই দুই পণ্যকে অনুমোদনহীন কসমেটিকস হিসেবে চিহ্নিত করেছে নিয়ন্ত্রক সংস্থা (Fairness Cream)।
দুটি প্রসাধনী পণ্যের ছবি প্রকাশ করে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) জানিয়েছেন, “পণ্যগুলি অনুমোদিত নয় এবং এগুলিতে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ভারী ধাতু রয়েছে। যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে বিষক্রিয়াও হতে পারে।”
৮ সেপ্টেম্বর সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর সতর্কবার্তায় বলা হয়েছে, “উপভোক্তারা যেসব প্রসাধনী পণ্য ব্যবহার করেন, তা জনস্বাস্থ্যের জন্য নিরাপদ হতে হবে। ‘ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০’ এবং ‘কসমেটিকস রুলস, ২০২০’-এর আওতায় এগুলির উৎপাদন ও আমদানি নিয়ন্ত্রিত হয়।” আরও জানানো হয়, এই দুই ক্রিমই পাকিস্তানে তৈরি। পরীক্ষায় নির্ধারিত সীমার বেশি ক্ষতিকর ভারী ধাতু ধরা পড়েছে। ভারতে বিক্রি করার জন্য প্রয়োজনীয় আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও নেই।
কেন ভারী ধাতু নিয়ে এত সতর্কতা?
এই ক্রিমগুলিতে বিপজ্জনক মাত্রায় পারদ (Mercury) রয়েছে। পারদ ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করে রক্তে মিশে যায়। দীর্ঘদিন বা নিয়মিত এই ক্রিমগুলি ব্যবহার করলে কিডনির ফিল্টার করার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে প্রোটিন লিকেজ, কিডনিতে চোট এবং কিডনিতে রোগ হতে পারে। পারদের কারণে কিডনির পাশাপাশি শরীরের স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে।
CDSCO-এর নির্দেশিকা
দেশের নাগরিকদের এই দুটি ক্রিম কিনতে বা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। যদি ইতিমধ্যে কেউ এটি কিনে থাকেন, তবে অবিলম্বে তা ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছে CDSCO। পাশাপাশি, যেকোনো কসমেটিকস কেনার আগে তাতে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নম্বর, ব্যাচ নম্বর, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর আছে কি না তা ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।











Solid platform with a fair chance of winning. I’ve tried a few others but this one feels the most honest. gb777game