যে কোনও সময় বিমান হামলা হতে পারে। এমনই পরিস্থিতিতে মক্কায় জারি হলো সতর্কতা। হামলা চালাতে পারে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ওই গোষ্ঠী। এবার আশঙ্কা মক্কায়। বিমান হামলার হাই অ্যালার্ট জারি করা হলো। মক্কা, তায়েফ ও জেদ্দার মতো শহরে জারি সতর্কতা। ইতিহাসে এই প্রথম আকাশপথে হামলার সতর্কতা জারি করা হলো মক্কায় (raid alert in Mecca)।
raid alert in Mecca: মক্কা জুড়ে জারি সতর্কতা
ইয়েমেনের হুথিদের ছোঁড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের আকাশসীমা লঙ্ঘনের আগেই মক্কার দক্ষিণে হুথি বিদ্রোহীদের একটি ড্রোন আকাশপথেই ধ্বংস করে দেওয়া হয়। তারপরেই জারি করা হয় সতর্কবার্তা। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথ অবরোধ ঘোষণা করেছে এবং লোহিত সাগরে সৌদির জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে (raid alert in Mecca)।
কোথায় কোথায় হামলা?
সংবাদপত্র ‘হায়োম’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মদিনার প্রিন্স মহম্মদ বিন আব্দুল আজিজ, আন্তর্জাতিক বিমানবন্দরের (এমইডি) বিমান চলাচলও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। সৌদি আরবে হামলায় ১৩ জন আহত হওয়ার খবর আসার ঠিক একদিন পরই এই সতর্কবার্তাগুলি দেওয়া হয়। শুধু তাই নয়, খামিস মুশাইত এলাকায় অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটির উপর হামলার দায় স্বীকার করে নিয়েছে হুথি বিদ্রোহীরা। পাশাপাশি সৌদির একটি তেল পাম্পিং স্টেশনেও হামলা চালিয়েছে তারা।
কেন হামলা? কিছুদিন ধরে হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারের দুপক্ষের সংঘর্ষ চলছে। ইয়েমেনকে মদত দিচ্ছে সৌদি। আর তাতেই ফুঁসে উঠেছে হুথিরা।













1 thought on “যে কোনও সময়ে হতে পারে বিমান হামলা, মক্কায় জারি সতর্কতা”