আগেই ঘোষণা হয়েছিল নবান্ন নয়, রাইটার্স থেকেই সরকার পরিচালনা করবে বিজেপি। যেমন কথা তেমন কাজ। ৫০ শতাংশ সংস্কারের কাজ প্রায় শেষ। বাকি কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আদানি গোষ্ঠীর হাতে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু দফতর চলে আসবে রাইটার্সে। রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ ইতিমধ্যেই শেষের পথে। তিনতলায় মুখ্যমন্ত্রী-সহ অন্তত ছয়জন মন্ত্রীর বসার ব্যবস্থা করছে পূর্ত দফতর (writers building)।
writers building: কোন কোন মন্ত্রী থাকবেন?
মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জন্যও ঘর প্রস্তুত করা হচ্ছে মহাকরণে। জানা গিয়েছে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের ঘর থাকবে রাইটার্সে (writers building)।

বাকি কাজ করবে আদানি গোষ্ঠী?
অন্যদিকে, রাইটার্সের সংস্কারের বাকি কাজ আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেক্ষেত্রে আদানি গোষ্ঠীর সঙ্গে কী আলোচনা হবে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে রাজ্য। লালবাড়ি সংস্কারের জন্য প্রাক্তন হেরিটেজ কমিশন সদস্য স্থপতি রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী। ঐতিহাসিক এই ভবনগুলির সংস্কারের অভিজ্ঞতা রয়েছে তাঁর। মহাকরণ পরিদর্শন করেছেন তিনি, পাশাপাশি নিজে এ দিন মহাকরণে গিয়ে সংস্কারের কাজ খতিয়ে দেখেন।

পূর্ত দফতরের দাবি, আগের সংস্কারের নামে ইউরোপীয় টালি-সহ একাধিক ঐতিহাসিক সম্পদ নষ্ট হয়েছে। ঐতিহ্য রক্ষা করে নতুন করে সংস্কারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০১৩ সালে সচিবালয় নবান্নে সরানোর পর, ১৩ বছরেও রাইটার্সের সংস্কারের ৫০ শতাংশ কাজ শেষ হয়নি বলেই দাবি। এখন দেখার, কবে সম্পূর্ণ কাজ শেষ হয়।











1 thought on “‘রাজপাট’ ফিরছে লালবাড়িতে, রাইটার্স সংস্কারের কাজ করবে আদানি গোষ্ঠী”