রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এশিয়ান গেমসে চরম অব্যবস্থা, পুরুষ কোচের সঙ্গে একই ঘরে বাঙালি জিমন্যাস্ট

Published on: September 18, 2026
Asian Games 2026
---Advertisement---

(Asian Games 2026) এশিয়ান গেমস শুরুর আগেই নাগোয়ায় ভারতীয় দলের আবাসন নিয়ে একের পর এক সমস্যা সামনে আসছে। এবার চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন বাংলা তথা ভারতের জিমন্যাস্ট প্রণতি নায়েক ও তাঁর কোচ অশোক মিশ্রা। একই ঘরে প্রণতি ও তাঁর পুরুষ কোচের নাম বরাদ্দ করা হয়েছিল। শেষ পর্যন্ত ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) হস্তক্ষেপে গভীর রাতে সমস্যার সমাধান হয়।

এক ঘরে প্রণতি-অশোক

(Asian Games 2026) নাগোয়ায় বরাদ্দ ঘরে চেক-ইন করতে গিয়ে প্রণতি ও অশোক জানতে পারেন, তাঁদের দু’জনের জন্য একই ঘর বরাদ্দ হয়েছে। স্বাভাবিকভাবেই এই বন্দোবস্ত মেনে নিতে পারেনি তাঁরা। মহিলা ক্রীড়াবিদ ও পুরুষ সাপোর্ট স্টাফকে একই ঘরে রাখার এই সিদ্ধান্তে তাঁরা আপত্তি জানান। স্থানীয় আয়োজক ও ভারতীয় দলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চললেও বেশ কয়েক ঘণ্টা সমস্যা মেটেনি।

রাত দেড়টায় বিকল্প ঘর

শেষ পর্যন্ত জরুরি ভিত্তিতে IOA-র হস্তক্ষেপে রাত প্রায় দেড়টা নাগাদ দু’জনের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। কিন্তু ভোগান্তির এখানেই শেষ নয়; নতুন বিপত্তি অপেক্ষা করছিল অশোকের জন্য।

অভিষেকের ‘হাল্যান্ড’ সেলিব্রেশন, সেঞ্চুরির পর নিজেই ফাঁস করলেন কারণ

Asian Games 2026: নামের ‘I’ উধাও

আলাদা ঘরের চাবি নিতে গিয়ে হোটেল কর্তৃপক্ষ জানায় কোচ অশোকে মিশ্রের বুকিং খুঁজে পাচ্ছিল না। পরে জানা যায়, সরকারি নথিতে তাঁর নামের একটি ‘I’ অক্ষর বাদ পড়েছিল। সেই ভুল সংশোধন ও অ্যাক্রেডিটেশন যাচাই করতে আরও প্রায় ৪৫ মিনিট সময় লাগে। শেষ পর্যন্ত রাত দুটোর পর ঘরে ফিরতে পারেন তিনি। প্রণতিও জানিয়েছেন, প্রায় রাত ২টো নাগাদ সমস্যার সমাধান হয়।

Asian Games 2026: আবাসন নিয়ে একের পর এক সমস্যা

ভারতীয় দলের জন্য এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নাগোয়ায় পৌঁছনোর পর একাধিক ক্রীড়াবিদকে ঘর পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। প্রশিক্ষণ ও পুষ্টি পরিষেবা নিয়েও সমস্যা সামনে এসেছে। ভারতীয় কবাডি দলের সদস্যদেরও হোটেল বরাদ্দ ও চেক-ইন নিয়ে একই ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এই প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত প্রস্তুতিতে মন দিতে চাইছেন ভারতীয় ক্রীড়াবিদ ও সাপোর্ট স্টাফরা। শুধু তাই না নাগোয়ার এই অব্যবস্থাকে দক্ষিণ কোরিয়া প্রকাশ্যে এশিয়ান গেমসের ‘নিকৃষ্টতম’ অভিজ্ঞতা বলে কটাক্ষ করেছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment