রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, পড়ুয়া-আয়োজকদের সংঘাতে উত্তপ্ত ক্যাম্পাস

Published on: September 27, 2026
SRFTI Clash
---Advertisement---

যাদবপুরের পর ফের শিক্ষাঙ্গনে তাণ্ডব। (SRFTI Clash) কলকাতার পঞ্চসায়রে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) অডিটোরিয়ামে অনুষ্ঠান ঘিরে রবিবার তুমুল উত্তেজনা। RSS-এর শাখা সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-এর অনুষ্ঠান চলাকালীন পড়ুয়া ও আয়োজকদের একাংশের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।

কী নিয়ে শুরু বচসা?

আয়োজকদের দাবি, টাকা দিয়ে SRFTI-এর অডিটোরিয়াম ভাড়া নিয়ে তাঁরা নির্ধারিত অনুষ্ঠান করছিলেন। সেই সময় কয়েকজন পড়ুয়া এসে ক্যাম্পাসের ভিতরে এই অনুষ্ঠান কেন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন অডিটোরিয়ামে ঢুকে তাণ্ডব চালানো হয় এবং আয়োজকদের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। (SRFTI Clash)

পড়ুয়াদের পাল্টা অভিযোগ

(SRFTI Clash) পড়ুয়াদের অভিযোগ, বাইরে থেকে আসা লোকজন ক্যাম্পাসে ঢুকে তাঁদের উপর হামলা চালান। কয়েকজন পড়ুয়াকে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁদের আরও দাবি, ‘দেশবিরোধী’, ‘নকশাল’ ও ‘জঙ্গি’ বলে কটূক্তি করা হয়েছে। এক ছাত্রীর দাবি, ছাত্রীদের গায়েও হাত তোলা হয়েছে। ছুরি দিয়ে আঘাতের অভিযোগও উঠেছে। কয়েকজন শিক্ষক আক্রান্ত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

গুয়াহাটিতে CJP-র সভার আগে আটক একাধিক নেতা; ‘হিমন্ত ভয় পেয়েছেন’, দাবি আশুতোষের

আয়োজকদের দাবি, চারজন হাসপাতালে

অন্যদিকে, আয়োজকদের দাবি, পড়ুয়াদের হামলায় তাঁদের চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের আরও অভিযোগ, অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের ছবিও ভাঙচুর করা হয়েছে। সংগঠনের এক সদস্যের দাবি, তাঁরা যথাযথ টাকা দিয়ে হল বুক করেছিলেন এবং নিজেদের কর্মসূচিই করছিলেন।

গেট আটকে বিক্ষোভ, পাথর ছোড়ার অভিযোগ

(SRFTI Clash) ঘটনার পর আয়োজকদের বাস আটকে SRFTI-এর গেটের সামনে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। বাস ক্যাম্পাস থেকে বেরোনোর সময় পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। গেটের বাইরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান আয়োজকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে আসা পুলিশের সঙ্গেও পড়ুয়াদের তীব্র বাদানুবাদ হয়। ক্যাম্পাসের গেট খুলে বাইরে থাকা লোকজনের ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগও রয়েছে। ঘটনায় উত্তপ্ত SRFTI চত্বর।

নিম্নচাপের প্রভাব কাটতেই বাড়বে গরম? দক্ষিণবঙ্গে কেমন থাকবে আগামী কয়েকদিন আবহাওয়া?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “SRFTI-তে অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, পড়ুয়া-আয়োজকদের সংঘাতে উত্তপ্ত ক্যাম্পাস”

Comments are closed.