রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুজোর আগে চাকরি হারিয়ে পথে ICT শিক্ষক-শিক্ষিকারা, বিকাশ ভবন ঘেরাও করে বিক্ষোভ

Published on: September 28, 2026
ICT Teachers Protest
---Advertisement---

পুজোর মুখে চাকরি হারানোর অভিযোগে ফের উত্তপ্ত সল্টলেক। (ICT Teachers Protest) চাকরি ফেরত ও স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযানে নামলেন চুক্তিভিত্তিক ICT কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা। মিছিল বিকাশ ভবনের দিকে এগোতেই পুলিশ বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। রাস্তায় বসে, এমনকী শুয়ে পড়েও প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বিকাশ ভবনের সামনে পুলিশ ও RAF মোতায়েন করা হয়।

এজেন্সির অধীনে পাঁচ বছর কাজ

(ICT Teachers Protest) আন্দোলনকারীদের দাবি, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কম্পিউটার শিক্ষাদানের জন্য ICT ঐক্যমঞ্চের ফেজ ৬ ও ৭-এর শিক্ষক-শিক্ষিকাদের এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। Webel Schoolnet, ExtraMarks-এর মতো সংস্থার অধীনে গত প্রায় পাঁচ বছর ধরে তাঁরা কাজ করছেন। কিন্তু টেন্ডারের মেয়াদ শেষ হওয়ায় তাঁদেরও চুক্তির মেয়াদ শেষ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ২২ সেপ্টেম্বর টার্মিনেশন মেল পাঠানো হয় বলেও দাবি তাঁদের।

৩৭১৯ জনের মধ্যে ২০০০ জনের চাকরি গিয়েছে

আন্দোলনকারীদের দাবি, মোট ৩৭১৯ জনের মধ্যে ইতিমধ্যেই প্রায় ২০০০ জন চাকরি হারিয়েছেন। তাঁদের অভিযোগ, ICT ফেজ ১ থেকে ৫-এর শিক্ষকরা সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্বীকৃতি পেলেও ৬ ও ৭ ফেজের শিক্ষকরা এখনও এজেন্সির অধীনে। (ICT Teachers Protest) তাঁদের দাবি, পাঁচ বছর কাজের পর ষষ্ঠ ও সপ্তম ফেজকেও সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বেতন বৈষম্যের অভিযোগ

(ICT Teachers Protest) আন্দোলনকারীদের দাবি, ফেজ ১-৫-এর শিক্ষকরা প্রায় ২৫-৩০ হাজার টাকা পেলেও ৬ ও ৭ ফেজের শিক্ষকরা হাতে পান মাত্র ৬-৮ হাজার টাকা। সুযোগ-সুবিধাতেও বৈষম্যের অভিযোগ উঠেছে। পাপিয়া দাস বলেন, “আমরাও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। তাহলে কেন এত কম টাকা পাব?” নাসিরুদ্দিন লস্করের দাবি, নতুন সরকার প্রতিশ্রুতি দিলেও চাকরি চলে গিয়েছে। খেয়াদহ হাইস্কুলের শিক্ষক শেখ সুজাউদ্দিন হালদারের দাবি, পাঁচ বছর পর সরকারি চুক্তিতে আনার আশ্বাস দেওয়া হয়েছিল।

থালা-বাটি, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ

বিক্ষোভকারীদের হাতে ছিল থালা, বাটি ও জাতীয় পতাকা। তাঁদের অভিযোগ, আগের সরকারের আমলেও বারবার দাবি জানানো হলেও সুরাহা হয়নি। “ক্রীতদাসের মতো” রাখা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। (ICT Teachers Protest) এখন চাকরির স্থায়ীকরণ ও ছাঁটাই হওয়া শিক্ষকদের পুনর্বহালের দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

LPU-তে ধর্ষণের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ, বন্ধ ক্লাস-স্থগিত পরীক্ষা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now