রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

LPU-তে ধর্ষণের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ, বন্ধ ক্লাস-স্থগিত পরীক্ষা

Published on: September 28, 2026
LPU Protests
---Advertisement---

পাঞ্জাবের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (LPU)-তে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রবিবার থেকে উত্তেজনা ছড়ায়। (LPU Protests) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই অভিযোগ এখনও পুলিশির তদন্তে নিশ্চিত হয়নি। এর মধ্যেই বিক্ষোভ, ভাঙচুর এবং জাতীয় সড়ক অবরোধের পর ১০ দিনের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে LPU যে ভিডিয়ো প্রকাশ করেছিল, সেই ভিডিয়োতে থাকা তিন ছাত্রী পরে সেটিকে ‘স্ক্রিপ্টেড’ বলে দাবি করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

১০ দিন বন্ধ ক্লাস, স্থগিত মিড-টার্ম পরীক্ষা

LPU-র বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ১০ দিনের জন্য নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। মিড-টার্ম পরীক্ষাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সূচি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম (UMS)-এর মাধ্যমে জানানো হবে। পড়ুয়ারা অভিভাবকের সঙ্গে আলোচনা করে এই সময়ে বাড়ি যেতে পারবেন। যারা বিশ্ববিদ্যালয়ে থাকবেন, তাঁদের হস্টেল বা বাসস্থানে থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

ধর্ষণের অভিযোগ ঘিরে বিক্ষোভ

(LPU Protests) রবিবার ভোরে সোশ্যাল মিডিয়ায় দাবি ছড়ায়, ক্যাম্পাসের এক ছাত্রীকে কয়েক দিন আগে যৌন নির্যাতন করা হয়েছে। একাধিক পড়ুয়ার দাবি, ঘটনায় এক নির্মাণকর্মী জড়িত ছিলেন। অভিযোগ, ওই ছাত্রীকে পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর তাঁর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এখনও এই দাবিগুলির সত্যতা নিশ্চিত করেনি।

জলন্ধর রেঞ্জের ডিআইজি নবীন সিংলা জানান, পড়ুয়াদের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। অভিযুক্তদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, ৩ দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত UFBU-র

রুম ৫০৪ নিয়ে তৈরি হয় বিতর্ক

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ মনিকা গুলাটি একটি ভিডিয়ো প্রকাশ করেন। সেখানে গার্লস হস্টেল ৩-এর ৫০৪ নম্বর ঘরের তিন ছাত্রী জানান, তাঁদের ঘরে কোনও ধরনের এমন ঘটনা ঘটেনি। তাঁরা প্রায় দু’মাস ধরে ওই ঘরে থাকছেন বলেও জানান। পুলিশের বারবার আসা নিয়েও তাঁরা বিরক্তির কথা জানান। (LPU Protests)

কিন্তু পরে আরেকটি ভিডিয়ো সামনে আসে। সেখানে ওই একই ছাত্রীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের নির্দিষ্ট কিছু কথা বলতে নির্দেশ দিয়েছিল। তাঁদের আরও অভিযোগ, ভিডিয়োর একটি অংশ কেটে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে এবং তাঁদের সম্মতি নেওয়া হয়নি। তাঁরা দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। যদিও এই দাবিগুলির সত্যতা এখনও যাচাই হয়নি।

ভাঙচুর, আগুন, অবরুদ্ধ জাতীয় সড়ক

(LPU Protests) বিক্ষোভের সময় ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনা ঘটে। জানলার কাচ, ফুলের টব-সহ বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির অভিযোগ ওঠে। কিছু জায়গায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। পড়ুয়ারা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় সড়ক (NH-৪৪) অবরোধ করায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরে রাতে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

জলন্ধর গ্রামীণ এসএসপি হরবিন্দর সিং ভির্ক জানান, ঘটনায় চার থেকে পাঁচটি পুলিশ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে।

চিতকারা বিশ্ববিদ্যালয়েও পরিবর্তন সূচিতে

পরিস্থিতির কথা মাথায় রেখে চিতকারা বিশ্ববিদ্যালয়ও ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নন-টিচিং ওয়ার্কিং ডে ঘোষণা করেছে। LPU কর্তৃপক্ষ পড়ুয়াদের গুজবে কান না দেওয়ার এবং কোনও ধরনের অশান্তিতে না জড়ানোর আবেদন জানিয়েছে। (LPU Protests) পুলিশের তরফেও জানানো হয়েছে, প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

‘বিজেপির টিকিটে লড়ুন, মন্ত্রী হতে পারেন’; জ্ঞানেশ কুমারকে নিয়ে বিস্ফোরক দাবি কেরলের প্রাক্তন মুখ্যসচিবের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “LPU-তে ধর্ষণের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ, বন্ধ ক্লাস-স্থগিত পরীক্ষা”

Comments are closed.