রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, ৩ দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত UFBU-র

Published on: September 28, 2026
Bank Strike
---Advertisement---

সোমবার থেকে দেশজুড়ে তিন দিনের (Bank Strike) ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক সংগঠন। তার কয়েক ঘণ্টা আগেই রবিবার রাতে ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিত করল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (UFBU)। ফলে আপাতত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক থাকার কথা।

রবিবার রাতের বৈঠকে সমাধানসূত্র

রবিবার রাত সাড়ে ৯টায় IBA ও UFBU-র মধ্যে বৈঠক হয়। সেখানে সমস্ত শনিবার ছুটির দাবিতে IBA ও UFBU-র প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি বিভিন্ন বিকল্প খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে গ্রাহকদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবে।

PLI নিয়েও শুরু হবে আলোচনা

Scale IV এবং তার ঊর্ধ্বতন আধিকারিকদের পারফরম্যান্স লিংক লিঙ্কড ইনসেনটিভ বা PLI ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু হবে। ইউনিয়নগুলির বক্তব্য, এই স্কিমে পরিবর্তন প্রয়োজন। IBA বিষয়টি নিয়ে আলোচনা করে সরকারের কাছে সংশোধনের প্রস্তাব দেওয়ার উদ্যোগ নেবে।

কেন ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনিয়ন?

(Bank Strike) প্রধান দাবি ছিল ‘ফাইভ-ডে ব্যাংকিং’ অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা এবং সমস্ত শনিবার ছুটি ঘোষণা। ২০২৪ সালের মার্চে সমস্ত শনিবার ছুটির প্রস্তাবে নীতিগত সম্মতি মিললেও তা এখনও কার্যকর হয়নি। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহের কর্মদিবসে প্রতিদিন প্রায় ৪০ মিনিট অতিরিক্ত কাজ করার বিষয়ও ছিল।

৮ লক্ষ কর্মীর ধর্মঘটে বড় প্রভাবের আশঙ্কা

প্রায় ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকের অংশ নেওয়ার কথা ছিল এই ধর্মঘটে। (Bank Strike) দেশজুড়ে ১.৮১ লক্ষেরও বেশি ব্যাঙ্ক শাখায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ধর্মঘটের আগে গ্রাহকদের সুবিধার জন্য ২৭ সেপ্টেম্বর রবিবারও সরকারি ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক খোলা রাখা হয়েছিল।

অন্যান্য বকেয়া বিষয়ও আলোচনায়

৮ মার্চ ২০২৪-এর বৈঠকের কার্যবিবরণীতে থাকা অন্যান্য বকেয়া বিষয় নিয়েও দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই সমঝোতার পর আপাতত প্রতিবাদ ও ধর্মঘটের (Bank Strike) কর্মসূচি স্থগিত করেছে UFBU।

পরিবার, কর্মস্থল, অর্থ বা স্বাস্থ্য-কেমন থাকবে? আপনার রাশিফল যা বলছে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, ৩ দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত UFBU-র”

Comments are closed.