বৃন্দাবনে সন্ত প্রেমানন্দ মহারাজের শিষ্য রাশিক দুলারি শরণের মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত গ্রাইন্ডার। শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন। সিসিটিভিতে ধরা পড়েছে চারতলা থেকে ঝাঁপ দেওয়ার ছবি। যদিও পুলিশ আপাতত এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছে। তবে মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল এবং কেন এই সব ঘরে রাখা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী দলের আধিকারিকেরা (rashik dulari sharan death)।
rashik dulari sharan death: মৃত্যুর কারণ কী?
বৃন্দাবনে সন্ত প্রেমানন্দ মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পরই দু’বছর আগে তিনি তাঁর নাম দীপক লোধি বদলে রাশিক দুলারি শরণ হন। শুক্রবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। প্রথমে তাঁকে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীপকের ঘর থেকে একটি রক্তমাখা গ্রাইন্ডারও উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি তাঁর গোপনাঙ্গেও আঘাত রয়েছে। ফলে দীপকের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য (rashik dulari sharan death)।
পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ
অন্যদিকে, পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ নিজের ঘর থেকে বেরিয়ে আসেন রাশিক শরণ ওরফে দীপক। তাঁর পোশাকে রক্তের দাগ লক্ষ্য করা যায়। কিছুক্ষণ বাইরে থাকার পর তিনি চারতলার ছাদে ওঠেন। এরপর কিছুক্ষণ ছাদের মাটিতে শুয়ে পড়েন। প্রায় ১০ সেকেন্ড পর উঠে দাঁড়ান। এরপরেই ছাদ থেকে মারণ ঝাঁপ দেন। ভিডিয়ো রবিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই আপাতত দীপকের আত্মহত্যার সম্ভাবনাকে সামনে রাখছে পুলিশ। তবে ঝাঁপ দেওয়ার ঠিক আগে কী ঘটেছিল, সেটিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জামায় রক্তের দাগই বা কী করে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
মোবাইলে তথ্য খুঁজছে পুলিশ
রাশিক শরণের মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ। ফোনটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আগে কোনও ছবি, ভিডিয়ো, চ্যাট বা অন্য কোনও তথ্য মুছে ফেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মুছে দেওয়া তথ্য উদ্ধার করা সম্ভব কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। মৃত্যুর কারণ খুঁজতে তাঁর পরিবার, আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।








