মাঝ আকাশে আচমকাই বদলে গেল পরিস্থিতি। ককপিটের ভিতরেই সহ-পাইলটের হামলার মুখে পড়লেন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। আহত হয়েও বিমানকে নিরাপদে নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের। এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে উল্লেখ করেছেন সংযুক্ত আরব আমিরশাহির এক আধিকারিক। একইসঙ্গে স্মিতের সাহসিকতার প্রশংসাও করা হয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। (Smit Machchhar)
ঘটনাটি ঘটেছে ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে। বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আভিভের উদ্দেশে উড়েছিল। মাঝ আকাশে ককপিটের ভিতরে স্মিত মাচ্ছারের উপর তাঁর ওমানি সহ-পাইলট হামলা করেন। হামলায় স্মিত আহত হন। তবে পরিস্থিতি সামলে তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন। (Smit Machchhar)
যাত্রীদের হস্তক্ষেপ
ককপিটের দরজা খোলার পর বিমানের কয়েকজন যাত্রী সেখানে পৌঁছে যান। তাঁদের মধ্যে তিন জন ইজরায়েলি যাত্রী হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন বলে জানা গিয়েছে। (Smit Machchhar) বিমানে থাকা আরও দুই পাইলট এরপর বিমানের নিয়ন্ত্রণ নেন। নিরাপদে অবতরণের জন্য বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। ফ্লাইদুবাই জানিয়েছে, বিমানে থাকা ক্রু সদস্যরা পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন এবং বিমানটিকে নিরাপদে নিয়ন্ত্রণে আনেন।
শুরু বিশেষ তদন্ত
ঘটনার পরদিনই সংযুক্ত আরব আমিরশাহি বিশেষ তদন্তের নির্দেশ দেয়। তদন্তে হামলার কারণ এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হবে। এর সঙ্গে কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, হামলাটি আগে থেকে পরিকল্পিত ছিল কি না এবং কেউ এর নির্দেশ দিয়েছিল কি না, তাও দেখা হবে। বিমানটি সংযুক্ত আরব আমিরশাহিতে নথিভুক্ত এবং সে দেশের পতাকার অধীনে পরিচালিত হওয়ায় তদন্তের আইনি অধিকার UAE-এর রয়েছে বলে জানানো হয়েছে। বিমানের ভিতরে দেশের বাইরে কোনও অপরাধ হলেও UAE-এর আইন প্রযোজ্য হতে পারে। (Smit Machchhar)
এদিকে ‘দ্য টাইমস অব ইজরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, ওমানি সহ-পাইলটের বিরুদ্ধে প্রথমে তদন্ত করবে সৌদি আরব। পরে তাঁকে আরও তদন্তের জন্য সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। (Smit Machchhar)













2 thoughts on “ফ্লাইদুবাই হামলাকারীকে সন্ত্রাসবাদী তকমা UAE-র”
Comments are closed.