রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নীল সাদা জার্সিকে বিদায় ফুটবলের জাদুকরের, শেষ ম্যাচেও জাত চেনালেন লিওনেল মেসি

Lionel Messi
---Advertisement---

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’। প্রায় ২১ বছর পর নীল-সাদা জার্সিতেই বিদায় জানলেন ফুটবলের জাদুকর। তবে শেষ যুদ্ধেও আরও উজ্জ্বল হয়ে উঠলেন। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও গোল করলেন এবং করালেন মেসি। ৩-০ গোলে বেনিনকে হারালো আর্জেন্টিনা (Lionel Messi)।

Lionel Messi: মেসির বাজিমাত

বুয়েনস আইরেসের বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা। প্রথম গোলটি হয় ৪৮ মিনিটে। গোলটি দেন নিকোলাস ওটামেন্ডি। দ্বিতীয় গোলটি ৬১ মিনিটে করেন নিকো পাস। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই গোলটি করেন লিওনেল মেসি। এই নিয়ে তিনি তাঁর দেশের হয়ে ১২৬তম গোলটি করেন এবং তিনি বুঝিয়ে দিলেন, তিনিই সেরার সেরা (Lionel Messi)।

মেসির গোল রেকর্ড

২০০৫ সালে জাতীয় দলে পথ চলা শুরুর পর মেসি হয়ে ওঠেন আর্জেন্টিনার সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা ফুটবলার। তাঁর নেতৃত্বে আর্জেন্তিনা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জেতে। ২০১৫ ও ২০২১ সালের কোপা আমেরিকায় গোল্ডেন বল জিতেছিলেন মেসি। ২০২১ সালের প্রতিযোগিতায় গোল্ডেন বুটও পান তিনি। ২০০৬ থেকে ২০২৬ সালে ছয়টি বিশ্বকাপে ৩৪ ম্যাচে তাঁর গোল ২১টি। ২০২৬ বিশ্বকাপে করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট, আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকও করেন।

বিদায় জানালেন নিকোলাস ওতামেন্দি

মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার আরেক ফুটবলার নিকোলাস ওতামেন্দি। বিদায়ের আগে তিনিও একটি গোল করেন। কাকতালীয় ভাবে, তাঁর গোলের বলও নিকোলাস ওতামেন্দির দিকে বাড়িয়ে দেন মেসি। পরে পেনাল্টি পেয়ে নিজে দলের শেষ গোলটি করেন মেসি। ফলে মেসি তাঁর শেষ ম্যাচেও পারফর্মেন্সে বুঝিয়ে দিলেন কেন তিনি আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটবলের রূপকথার কারিগর।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “নীল সাদা জার্সিকে বিদায় ফুটবলের জাদুকরের, শেষ ম্যাচেও জাত চেনালেন লিওনেল মেসি”

Comments are closed.