রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রোগী নামানোর সময় বিপর্যয়, অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১

Published on: October 9, 2026
Odisha Tragedy
---Advertisement---

(Odisha Tragedy) একদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুল্যান্সে ভয়াবহ বিস্ফোরণ, অন্যদিকে চলন্ত স্লিপার বাসে আগুন। পরপর দুই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওডিশা ও কর্নাটকে। ওডিশার ময়ূরভঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে এক রোগীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দু’জন। অন্যদিকে, কর্নাটকে শর্ট সার্কিটের জেরে আগুনে পুড়ে গিয়েছে একটি বেসরকারি স্লিপার বাসের প্রায় ৮০ শতাংশ।

Odisha Tragedy: অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু

ঘটনাটি ঘটেছে ওডিশার ময়ূরভঞ্জ জেলার উদলা কলেজের কাছে উদলা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এস কে মির্জা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ এক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছিল। সেই সময় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার চালু করতেই সেটিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বেসরকারি অ্যাম্বুল্যান্সটিতে।

Odisha Tragedy: ছিটকে পড়ে অ্যাম্বুল্যান্সের অংশ, আহত দু’জন

বিস্ফোরণের জেরে অ্যাম্বুল্যান্সের ছাদের ধাতব অংশ ভেঙে পড়ে। তাতেই দু’জন আহত হন। ঘটনায় রোগীর মৃত্যু হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কীভাবে সিলিন্ডারটি বিস্ফোরিত হল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

IIT বম্বের হস্টেলে গ্যাস লিক থেকে ভয়াবহ আগুন, দুই শিশুসহ আহত ৫

কর্নাটকে শর্ট সার্কিটে বাসে আগুন

অন্যদিকে, কর্নাটকের সাগর তালুকে বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা ৪৫ মিনিট নাগাদ মুম্বালু গ্রামের কাছে চলন্ত একটি বেসরকারি স্লিপার বাসে আগুন লাগে। বাসটি বেঙ্গালুরু থেকে সাগরের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিটের কথা জানা গিয়েছে।

চালক ও সাফাইকর্মীর তৎপরতায় রক্ষা যাত্রীদের

কর্তৃপক্ষের মতে, চালক ও সাফাইকর্মী দ্রুত পদক্ষেপে বাসের যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন। ওই সময় বাসে মাত্র দু’জন যাত্রী ছিলেন। শিবমোগ্গা স্টপেজে অধিকাংশ যাত্রী নেমে গিয়েছিলেন। আগুনে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। আনন্দপুরম থানার সাব-ইনস্পেক্টর প্রবীণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় আনন্দপুরম থানায় মামলা দায়ের হয়েছে।

ফের ভুয়ো চিকিৎসক গ্রেফতার, বারুইপুরে ধৃত ৩ ব্যক্তি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now