রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rishabh Pant Injury: সারেনি চোট, সময় লাগবে পন্থের ফিরতে, মাথায় হাত সঞ্জীব গোয়েঙ্কার

Rishabh pant injury update
---Advertisement---

সময়টা যেন কিছুতেই ঋষভ পন্থের পক্ষে ফিরছে না। একের পর এক চোট, অনিশ্চিত কামব্যাক আর আইপিএলের আগে নতুন করে দুশ্চিন্তা—সব মিলিয়ে আবারও প্রশ্নের মুখে ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার।

ইংল্যান্ড সিরিজে চোট পেয়ে মাঠ ছাড়ার পর ফিট হয়ে ফিরেছিলেন পন্থ। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের ঠিক আগের দিন অনুশীলনে ফের দুর্ঘটনা। থ্রো ডাউন স্পেশালিস্টের একটি বল সজোরে লাগে তাঁর পাঁজরে। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ ছাড়তে হয় এবং সিরিজ থেকেই ছিটকে যান তিনি। তখন আশা ছিল, আইপিএলের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন পন্থ।

কিন্তু সাম্প্রতিক রিপোর্ট সেই আশায় জল ঢেলে দিয়েছে। জানা যাচ্ছে, পন্থ বর্তমানে ‘গ্রেড টু’ বা টিয়ার টু ইনজুরিতে ভুগছেন। গত ১৫ দিন ধরে তাঁর পাঁজরের যন্ত্রণা কমেনি। আরও কয়েকদিন লাগবে ব্যথা নিয়ন্ত্রণে আনতে। তার পরে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়ে শুরু হবে দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়া। অর্থাৎ, কামব্যাকের পথ মোটেই সহজ নয়।

এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, আসন্ন আইপিএলের শুরুতেই একাধিক ম্যাচ মিস করতে পারেন পন্থ। কতগুলো ম্যাচ, তা নির্ভর করবে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষার রিপোর্টের উপর জানা যাবে। আর এখানেই সবচেয়ে বড় ধাক্কা লখনৌ সুপার জায়ান্টসের জন্য। সঞ্জীব গোয়েঙ্কার দল যাঁকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছিল, তিনি যদি শুরুতেই না থাকেন, তা হলে টুর্নামেন্টের শুরুটা যে কঠিন হবে, তা বলাই যায়।

পন্থের জন্যও এই চোট বড় উদ্বেগের। ২০২২ সালের ভয়াবহ দুর্ঘটনার পর এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরে এসেই গত দেড় বছরে তিন বার চোট পেয়েছেন। ধারাবাহিকতার অভাব তাঁর কেরিয়ারের গতি কমিয়ে দিচ্ছে। আপাতত ভক্তদের অপেক্ষা একটাই—কবে পুরোপুরি সুস্থ হয়ে আবার পুরনো ঋষভ পন্থকে মাঠে দেখা যাবে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment