---Advertisement---

Weather: মাঘ গড়াচ্ছে, কিন্তু শীতের দাপট? তবে কি উষ্ণতার ছোঁয়ায় কাটবে সরস্বতী পুজো?

January 22, 2026 9:07 AM
---Advertisement---

মাঘের শুরুতেই শীতের কনকনে ভাব অনেকটাই ফিকে। মোটা গরম পোশাক ছাড়াও দিব্যি চলছে। হালকা গরম জামাকাপড় বা পাতলা চাদরেই চরিয়ে নিচ্ছেন মানুষজন। বেলা বাড়তেই রোদের তাপ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে দিনেরবেলায় ঠান্ডার বদলে উষ্ণতাই বেশি অনুভূত হবে। Weather

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সাত দিন রাজ্যের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে। উত্তরবঙ্গেও কুয়াশার প্রভাব থাকবে এবং সেখানে কুয়াশা অব্যাহত থাকতে পারে। তবে গোটা রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে।

তাপমাত্রার হিসেবে বুধবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল পানাগড়ে- ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে কোচবিহারে সর্বনিম্ন নেমেছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।কলকাতা ও সংলগ্ন এলাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৪৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৬ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকার সম্ভাবনা। Weather

মাঘ পঞ্চমী দোরগোড়ায়, আগামীকাল সরস্বতী পুজো। এমন আবহাওয়ায় পুজোর দিনে শীতের আমেজ কম থাকলেও ভোর ও সকালের দিকে কুয়াশা থাকবে। রাজ্যের প্রায় সব জেলাতেই কুয়াশা দেখা যাবে। ঠান্ডার তীব্রতা না থাকায় অনেকের মনেই প্রশ্ন- তবে কি মাঘের শুরুতেই শীত বিদায় নিচ্ছে? পৌষে শীতের জোরালো উপস্থিতি থাকলেও মাঘে তার ধার কমেছে বলেই মত আবহাওয়াবিদদেরও।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment