সরস্বতী পূজার দিনেও ছাত্র সংঘর্ষ, ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা কলেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অসতে হয়। (TMCP Clash)
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সরস্বতী পুজোর আয়োজন করাহয়। পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই পড়ুয়ারা কলেজ চাত্বরে এসে উপস্থিত হন। মহা ধুমধাম এর সঙ্গে দিনহাটা কলেজ চত্বরেও হচ্ছিল সরস্বতী পুজো। সকাল থেকে নির্বিঘ্নে অনুষ্ঠান চলে। বহু মানুষ কলেজ মাঠে উপস্থিত হন। তারা সকলেই সরস্বতী পুজোর প্রাক ভ্যালেন্টাইনস উপভোগ করছিলেন। বেলা গড়াতেই ছবিটা পাল্টাতে থাকে। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধলে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বরের পরিবেশ। দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা কলেজে চত্বর। দুই পক্ষের মধ্যে বচসা শেষে হাতাহাতি গিয়ে গড়ায়। কলেজে অসা বহু ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয় বলে অভিযোগ। পুলিশ হস্তক্ষেপ করলে মাঠে থাকা বহু মানুষদৌড়ে পালিয়ে যান। (TMCP Clash)
শেষে পরিবেশ শান্ত হয়। কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহার গিয়েছিলেন সেখানে জনসভা করে উপকর্মীদের একসঙ্গে থাকার অনুরোধ করেছিলেন। কিন্তু তারপরও কলেজের মধ্যে দলেরই গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ওঠায় অস্বস্তি পড়েছেন কোচবিহার তৃণমূলের নেতা কর্মীরা। কলেজের ছাত্র সংঘর্ষের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে কোচবিহারে তৃণমূল ছাত্র সংগঠনের নেতৃত্বকেও । (TMCP Clash)











