কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত ছবি ও পরিচয় ব্যবহার করে AI-এর মাধ্যমে ভুয়ো ছবি তৈরির ঘটনা তাঁকে চিন্তায় ফেলেছে। এই ধরনের অপব্যবহার রুখতে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আইনেও পরিবর্তন আনার প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, আইন তত দ্রুত বদলাচ্ছে না। (Kriti Sanon)
‘AI আমাকে ভয় দেখায়’
NDTV ওয়ার্ল্ড সামিটে যোগ দিয়ে এআই নিয়ে নিজের উদ্বেগের কথা জানান কৃতি। ‘দ্য মেকিং অফ আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “AI আমাকে ভয় দেখায়। আমার মনে হয়, অনেকেই AI-কে ভয় পান। তবে আমি এটিকে একটি হাতিয়ার হিসেবে দেখি। হাতিয়ার যত ধারালো হয়, তা তত বিপজ্জনক হয়ে উঠতে পারে।” (Kriti Sanon) কৃতি জানান, তিনি প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের বিরোধী নন। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে আইনকেও বদলাতে হবে। এআই ভবিষ্যতে কী করতে পারে, তা মোকাবিলার জন্য সমাজ কতটা প্রস্তুত, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। (Kriti Sanon)
আসল ও নকল ছবি চেনা কঠিন
AI ব্যবহার করে তৈরি ছবি এবং আসল ছবির মধ্যে পার্থক্য করা ক্রমশ কঠিন হয়ে উঠছে বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, বাস্তব ছবি ও এআই দিয়ে তৈরি ছবির মধ্যে ফারাক এখন খুবই কম। ফলে অনলাইনে দেখা কোনও ছবি সত্যি কি না, তা বোঝা কঠিন হয়ে পড়ছে। কৃতির মতে, ব্যক্তিগত অধিকার রক্ষার ক্ষেত্রে এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। AI-এর সাহায্যে কারও ছবি তৈরি বা ব্যবহার করে অপব্যবহার করা হলে, তা আটকাতে নির্দিষ্ট আইন থাকা প্রয়োজন। (Kriti Sanon)
সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানানোর ব্যবস্থা নিয়েও প্রশ্ন
AI দিয়ে তৈরি ভুয়ো ছবি সরানোর জন্য সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট অভিযোগ জানানোর ব্যবস্থা নেই বলেও দাবি করেন কৃতি। উদাহরণ হিসেবে ইনস্টাগ্রামের কথা তুলে ধরেন তিনি। কৃতির বক্তব্য, তাঁর ছবি AI দিয়ে তৈরি করে ব্যবহার করা হলে, সেটি AI তৈরি ছবি বলে চিহ্নিত করে রিপোর্ট করার নির্দিষ্ট বিকল্প নেই। ফলে এমন ছবি সরানোর প্রক্রিয়াও সমস্যার হয়ে উঠতে পারে। অভিনেত্রীর মতে, প্রযুক্তির গতির সঙ্গে তাল মিলিয়ে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং আইন, দুটিতেই পরিবর্তন আনা জরুরি। ব্যক্তিগত অধিকার সুরক্ষিত রাখতে AI-এর অপব্যবহার রুখতে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন বলেই মনে করেন তিনি। (Kriti Sanon)












1 thought on “ছড়াচ্ছে AI দিয়ে তৈরি ছবি, “আসল-নকলের ফারাক কমছে”, সংশয়ে কৃতি”
Comments are closed.