ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হার্ট অ্যাটাক হওয়ায় হুমকি? ভয়াবহ ঘটনার কথা শেয়ার ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতার

Published on: October 23, 2026
---Advertisement---

‘বিগ বস ২০’-এর প্রতিযোগী তথা ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা আসিফ খান মাত্র ৩৪ বছর বয়সে ভয়াবহ হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। গত বছর এই ঘটনা ঘটলেও সম্প্রতি মুখ খুলেছেন তাঁর স্ত্রী জেবা। অসুস্থতার কারণে ২১ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল অভিনেতাকে। পাশাপাশি, এই ঘটনাকে কেন্দ্র করে তাঁদের পরিবারকে হেনস্থা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন জেবা। (Aasif Khan Heart Attack)

কেন এত দিন চুপ ছিলেন?

এত দিন বিষয়টি নিয়ে নীরব ছিল আসিফের পরিবার। তবে তাঁদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং নেতিবাচক মন্তব্যের জেরে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জেবা। তাঁর কথায়, স্বামীর অসুস্থতা নিয়ে মানুষ প্রশ্ন তোলায় চিকিৎসার রিপোর্ট পর্যন্ত প্রকাশ করতে হচ্ছে তাঁকে। (Aasif Khan Heart Attack) জেবা জানিয়েছেন, আসিফের হার্ট অ্যাটাক হয়েছিল। তাঁর হৃদ্‌যন্ত্রের প্রধান ধমনী সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তাঁকে আইসিইউতে রাখা হয় এবং স্টেন্ট বসাতে হয়। ছোটবেলাতেই হার্ট অ্যাটাকে বাবাকে হারিয়েছিলেন আসিফ। নিজের অসুস্থতার সময় সেই পুরনো ভয়ও ফিরে এসেছিল তাঁর মনে।

কাজ হারানোর ভয়েই কি গোপন করেছিলেন অসুস্থতা?

জেবার দাবি, প্রথম দিকে আসিফ হার্ট অ্যাটাকের কথা না বলে গ্যাস্ট্রো-ওসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি-তে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। গুরুতর অসুস্থতার কথা জানাজানি হলে হাতে থাকা কাজ এবং ভবিষ্যতের সুযোগ হারাতে পারেন, এই আশঙ্কা থেকেই তিনি এমনটা করেছিলেন। বিনোদন জগতে কাজের অনিশ্চয়তার কারণে তাঁর ভয় অমূলক ছিল না বলেও জানিয়েছেন জেবা। (Aasif Khan Heart Attack)

বিগ বসে কটাক্ষ ঘিরে বিতর্ক

সম্প্রতি ‘বিগ বস ২০’-এ মনোনয়ন পর্বকে কেন্দ্র করে আসিফ খান এবং সহ-প্রতিযোগী কাজি তৌকিরের মধ্যে তীব্র বচসা হয়। সেই সময় কাজি ‘দিল কা দৌরা’ বা হার্ট অ্যাটাক নিয়ে মন্তব্য করেন। আসিফের ধারণা হয়, তাঁকে কটাক্ষ করতেই এই কথা বলা হয়েছে। পরে কাজি ক্ষমা চেয়ে জানান, মাহি ভিজ তাঁকে বিরক্তিকর বলেছিলেন। সেই মন্তব্যে আঘাত পেয়েই তিনি এমন কথা বলেছিলেন।

এদিকে, জেবার অভিযোগ, এই বিতর্কের জেরে তাঁদের পরিবারকে হেনস্থা করা হয়েছে। আসিফকে প্রাণনাশের হুমকি এবং তাঁদের পরিবারকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। তাঁর কথায়, বিনোদনের নামে কাউকে অপমান করা বা তাঁর পরিবারকে হুমকি দেওয়া কখনওই মেনে নেওয়া যায় না। বিগ বসের প্রতিযোগীদেরও ক্যামেরার বাইরের ব্যক্তিগত জীবন ও পরিবার রয়েছে বলে সকলকে মনে করিয়ে দিয়েছেন তিনি। (Aasif Khan Heart Attack)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “হার্ট অ্যাটাক হওয়ায় হুমকি? ভয়াবহ ঘটনার কথা শেয়ার ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতার”

Comments are closed.