রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

২০০ ক্যামেরা, ৩৫০০ পুলিশ, কংগ্রেসের SIR বিরোধী সমাবেশের জন্য কেমন নিরাপত্তা দিল্লিতে?

Published on: October 27, 2026
congress november 1 rally
---Advertisement---

আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা দিয়ে একথা জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR প্রক্রিয়ার বিরুদ্ধে এই সমাবেশ। আর এই সমাবেশকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে দিল্লি পুলিশ। এই কর্মসূচির জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়া হয়েছে এবং মাঠ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে (congress november 1 rally)।

congress november 1 rally: রামলীলা ময়দানে জোরদার নিরাপত্তা

দিল্লির রামলীলা ময়দানে নিরাপত্তা জোরদার করার জন্য, ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। নজরদারির জন্য ২০০টিরও বেশি সিসিটিভি বসানো হবে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য, গোটা রামলীলা ময়দানকে ১৪টি আলাদা জোনে ভাগ করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বজায় রাখা, সুষ্ঠুভাবে যান চলাচলের লক্ষ্যে দিল্লি পুলিশ আয়োজক কমিটি, ট্রাফিক পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে।

রামলীলা ময়দানকে ১৪টি জোনে ভাগ

যুগ্ম কমিশনার (সেন্ট্রাল রেঞ্জ) মধুর ভার্মা বিস্তারিত তথ্য দিয়ে জানান, মোট ১৪টি জোনের প্রতিটির দায়িত্বে থাকবেন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন করে কর্মকর্তা। এছাড়া, দুটি জোনের তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা। মাঠ চত্বরে প্রায় ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি নিরাপত্তার জন্য রিজার্ভ ফোর্সের ১০ কোম্পানিকেও তলব করা হয়েছে। নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। আশপাশের এলাকা পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুমও তৈরি করা হচ্ছে।

নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা ভোটার তালিকা সংশোধনে ব্যাপক অনিয়ম ও ‘ভোট চুরির’ অভিযোগ তুলে এই ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ অভিযানের ডাক দিয়েছে বিরোধী জোট। এর পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানানো হবে।

বিজেপির লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রা

অন্য দিকে, পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। এসআইআর নিয়ে কংগ্রেসের ‘মিথ্যা বক্তব্য’-এর মোকাবিলা করতে আগামী ২ নভেম্বর, তেলঙ্গানায় বিজেপির পদযাত্রা। এই পদযাত্রায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২ নভেম্বরের ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রায় অমিত শাহের যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তেলঙ্গানার বিজেপি সভাপতি এন রামচন্দ্র রাও ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “২০০ ক্যামেরা, ৩৫০০ পুলিশ, কংগ্রেসের SIR বিরোধী সমাবেশের জন্য কেমন নিরাপত্তা দিল্লিতে?”

Comments are closed.