রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চোখ খুলতেই লেঅফের ইমেইল, ফের কর্মী ছাঁটাই Amazon

Published on: October 29, 2026
Amazon Lay off
---Advertisement---

বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত। এবার সেই তালিকায় আগেই নাম জুড়েছে Amazon-এর। সম্প্রতি বুধবার ফের সংস্থার প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারিয়েছেন। মূলত Amazon-এর ডিভাইস বিভাগে এই ছাঁটাই হয়েছে। এই বিভাগ থেকেই কিন্ডল (Kindle) ই-রিডার এবং ইকো (Echo) স্মার্ট স্পিকারের মতো জনপ্রিয় পণ্য তৈরি করা হয়। ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত কর্মীদের উপর।

Amazon Lay off: ভোরের ইমেলেই এল দুঃসংবাদ

রয়টার্স সূত্রে খবর, বুধবার ভোরবেলাতেই ইমেল ও টেক্সট মেসেজ পাঠিয়ে চাকরি ছাঁটাইয়ের কথা কর্মীদের জানায় Amazon। সংস্থার ভাইস প্রেসিডেন্ট চেরি রবিনসনের পাঠানো একটি ইমেলে বলা হয়, কাজের কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Amazon-এর ডিভাইস বিভাগ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করলেও, এই ছাঁটাইয়ে কোন কোন অঞ্চলের কর্মীরা প্রভাবিত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। সংস্থার তরফে ছাঁটাইয়ের কথা স্বীকার করা হলেও নির্দিষ্ট কর্মীসংখ্যা জানানো হয়নি। তবে সূত্রের খবর, প্রায় ২৫০ জনের চাকরি গিয়েছে।

কেন কর্মী ছাঁটাই করছে Amazon?

সংস্থার বক্তব্য, কাজের দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতের পণ্য পরিকল্পনার সঙ্গে কাজের কাঠামোকে আরও ভালোভাবে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত। এর ঠিক এক দিন আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর গুরুত্ব নিয়ে একটি বার্তা প্রকাশ করেছিল Amazon-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ। সেখানে বলা হয়, সময়ের সঙ্গে তাল মেলাতে কর্মীদের এআই সম্পর্কে শিখতে হবে, নইলে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে, কর্মী ছাঁটাইয়ের দিনই এআই-চালিত অ্যালেক্সার পাঁচটি নতুন ডিভাইস ঘোষণা করে Amazon। তার মধ্যে রয়েছে নতুন ডিজাইনের Echo Show 16, Alexa Photo Frame এবং Echo Time বেডসাইড ক্লক।

ছাঁটাইয়ের তালিকা ক্রমেই দীর্ঘ হবে?

চলতি মাসের শুরুতেই Amazon-এর মূল রিটেল বিভাগে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে গত বছরের অক্টোবরে ১৪,০০০ এবং চলতি বছরের জানুয়ারিতে আরও ১৬,০০০ পদ কমানোর ঘোষণা করেছিল সংস্থাটি। অন্যদিকে, এআই প্রযুক্তিতে এ বছর প্রায় ২২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে Amazon-এর। (Amazon Lay off)

Layoffs.fyi-এর তথ্য অনুযায়ী, চলতি বছরেই প্রযুক্তি ক্ষেত্রে ১ লক্ষ ৩৫ হাজারেরও বেশি চাকরি চলে গিয়েছে। ড্রপবক্স বিশ্বজুড়ে তাদের ৯ শতাংশ কর্মী কমানোর কথা জানিয়েছে। মাইক্রোসফটও প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়েছে। ফলে প্রযুক্তি শিল্পে এআই-এর প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now