রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

Published on: October 30, 2026
South City Complex Fire
---Advertisement---

South City Complex Fire: শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার সাউথ সিটি কমপ্লেক্সের একটি বহুতলে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল। আবাসনের টাওয়ার-৩-এর একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন ও যাদবপুর থানার পুলিশ। দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

কীভাবে ছড়াল আতঙ্ক?

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আগুন লাগার ঘটনা নজরে আসে। (South City Complex Fire) আবাসনের টাওয়ার-৩-এর ২৭ তলার সার্ভেন্টস কোয়ার্টারে আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। যদিও আগুনের উৎস এখনও স্পষ্ট নয়।

বন্ধ বিদ্যুৎ, সিঁড়ি দিয়ে নামানো হলো বাসিন্দাদের

(South City Complex Fire) আগুন লাগার খবর ছড়াতেই আবাসনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজে লাগানো হয়। নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে লিফট বন্ধ হয়ে যাওয়ায় শিশু, বৃদ্ধ-সহ বাসিন্দাদের সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয়। তৈরি হয় হুড়োহুড়ির পরিস্থিতি।

আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির হিসাব অধরা

উঁচু তলায় আগুন লাগায় দমকলকর্মীদের কাছে আগুনের উৎসে পৌঁছনো এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা বড় চ্যালেঞ্জ ছিল। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়, জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সে দিকেও নজর রাখা হয়।

(South City Complex Fire) রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস বসু জানান, টাওয়ার-৩-এ আগুন লেগেছে এবং বাসিন্দাদের নামিয়ে আনা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, দমকলের আধিকারিক এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-র প্রতিনিধিরা রয়েছেন। ভিতরে কেউ আটকে নেই বলে জানা গিয়েছে। আগুন পুরোপুরি নেভানোর পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে।

শক্তি হারিয়ে ছত্তিশগড়ের পথে অর্ণব, নিস্তার নেই বাংলার, কোন কোন জেলায় সতর্কতা?


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন”

Comments are closed.