ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সোনারপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

Published on: November 1, 2026
sonarpur
---Advertisement---

আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে ধর্ষণের শিকার এক গৃহবধূ। স্বামীকে মারধর করা হয় বলেও অভিযোগ। গলায় ছুরি ধরে খুনের হুমকি দিয়ে গৃহবধূকে ধর্ষণ করা হয় অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এই ঘটনায় ছড়ালো আতঙ্ক। ইতিমধ্যেই সোনারপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত-সহ বাকিরা এখনও পলাতক বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে (sonarpur)।

sonarpur: কী ঘটেছিল সেদিন?

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার স্বামীর সঙ্গে সুভাষগ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই গৃহবধূ। রাত দেড়টা নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে কিছুটা দূরে অন্য একটি বাড়িতে ঘুমোতে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তাঁদের পিছু নেয়। এরপর স্বামীকে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। প্রাণভয়ে সেখান থেকে পালিয়ে যান স্বামী। অভিযোগ, এরপর ওই বধূকে একটি ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন তাঁর হাত-পা চেপে ধরে। তাঁদের মধ্যে একজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতার গলায় ছুরি ধরে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ (sonarpur)।

প্রায় ঘণ্টা খানেক ধরে নির্যাতন চলে বলে অভিযোগ। কোনওরকমে অভিযুক্তদের হাত থেকে পালিয়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন নির্যাতিতা। শনিবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও পুলিশের হাতের নাগালের বাইরে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছে। প্রতিদিন রাতে বহিরাগতদের নিয়ে এসে এখানে মদ ও গাঁজার আসর বসানো হয়। স্টেশন চত্বর এবং আশপাশের এলাকায় প্রকাশ্যেই বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি হয় বলেও দাবি বাসিন্দাদের। স্থানীয়দের আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার স্থানীয় কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের নজরে আনা হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি পুলিশের একাংশের মদতেই মাদকের কারবার চলছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনার পর থেকে নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অন্ধকারে মহিলাদের নিরাপত্তা নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কঠোর পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সোনারপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১”

Comments are closed.