ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

KKR নয়, IPL-এ এই দলে যাচ্ছেন হার্দিক

Published on: November 3, 2026
hardik pandya
---Advertisement---

এবার বড় চমক IPL-এ। IPL-এ কোন দলে হার্দিক পান্ডিয়া? তাঁর ভবিষ্যৎ ঘিরে তুঙ্গে জল্পনা। শোনা যাচ্ছে, তিনি নাকি পাঞ্জাব কিংসে যোগ দিতে পারেন। অন্যদিকে, ট্রেড ডিলে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে পারেন তারকা পেসার অর্শদীপ সিং। এই নিয়ে দুই দলের মধ্যে কথাবার্তাও অনেকটাই এগিয়ে গেছে (hardik pandya)।

hardik pandya: রিপোর্টে কী জানা যাচ্ছে?

সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, IPL-এর এই মরশুমে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। দলবদল হতে পারে দুই দল থেকেই। এই দল বদলরে বিষয়টি দুই দলের শীর্ষকর্তারাও সম্মতি দিয়েছেন বলে দাবি। ইতিমধ্যেই অফিশিয়াল বিভিন্ন নথি জমা পড়েছে IPL কর্তৃপক্ষের কাছে। ৭ নভেম্বরের রিটেনশন ডেডলাইন। তার আগেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে (hardik pandya)।

রিপোর্টে জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের শীর্ষকর্তার প্রস্তাবে হার্দিক আগ্রহ প্রকাশ করেছে। ফলে সেই মতোই অর্শদীপকে ছেড়ে দিতে রাজি হয়েছেন তাঁরা। মুম্বই ইন্ডিয়ান্সে শুধু অর্শদীপই নন, এখানে যোগ দিতে পারেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদও। যদিও এখনও পর্যন্ত IPL কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

শুধুমাত্র PBKS-ই নয়, হার্দিককে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল KKR-ও। KKR-এর সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছিল বলে দাবি। তবে রিপোর্ট অনুযায়ী, শেষে PBKS-এর দিকেই ঝুঁকল হার্দিক। অন্যদিকে, বাঁহাতি পেসার মহসিন খানকে দলে নিয়ে বোলিং আক্রমণ আরও ধারালো করতে চায় পাঞ্জাব।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now