ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কালীপুজোতে রাতভর ট্রেন, ঘোষণা পূর্ব রেলের, কোন কোন রুটে মিলবে পরিষেবা?

Published on: November 3, 2026
kali puja special train
---Advertisement---

আর বেশি দেরি নেই। তারপরেই আলোর উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। মণ্ডপে প্রতিমার মতোই চোখধাঁধানো আলোকসজ্জা দেখতে ভিড় জমাবেন দর্শকেরা। আর এই পরিস্থিতিতে বাড়তি উদ্যোগ নিল পূর্ব রেল। দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে শিয়ালদহ শাখায় আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর আপ ও ডাউনে মোট ৬ জোড়া বাড়তি ট্রেন চলবে (kali puja special train)।

কালীপুজোয় বারাসত, নৈহাটির খ্যাতি কে না জানে? বিভিন্ন মণ্ডপের আলোকসজ্জা দেখতে বহু দূরদূরান্ত থেকে কালীপুজো দেখতে আসেন দর্শনার্থীরা। তাঁদের সুবিধায় এবার রাতভর এসব রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূ্র্ব রেল। ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর সারা রাত আপ ও ডাউনে মোট ৬ জোড়া বাড়তি ট্রেন চলে। শুধু এই দুই জায়গাই নয়, আশপাশের মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, শ্যামনগরের শক্তি আরাধনাও বেশ বিখ্যাত। তাই ওই অঞ্চলেও বেশ ভিড় হয় (kali puja special train)। কালীপুজোয় রাতের দিকেই দর্শনার্থীদের ভিড় বাড়ে। তাঁরা যাতে নিরাপদে অনেক রাত পর্যন্ত নিশ্চিন্তে ঠাকুর দেখতে পান, সেকথা মাথায় রেখে পূর্ব রেল এবার বাড়তি উদ্যোগ নিল। একনজরে দেখে নিন ট্রেনের সেই সময়সূচি –

আপ ট্রেন
শিয়ালদহ-ডানকুনি: রাত ১১
শিয়ালদহ-বারাসত: রাত ১২.৫০
বারাসত-বনগাঁ: রাত ১.৫০
বারাসত-হাসনাবাদ: রাত ১.১০
শিয়ালদহ-রানাঘাট: রাত ১২.৪০
শিয়ালদহ-বারাকপুর: রাত ১২.৩০

ডাউন ট্রেন
ডানকুনি-শিয়ালদহ: রাত ১১.৫৫
বারাসত-শিয়ালদহ: রাত ১.১০
বনগাঁ-বারাসত: রাত ১১
হাসনাবাদ-বারাসত: রাত ১১.৩০
রানাঘাট-শিয়ালদহ: রাত ১১.৪৫
বারাকপুর-শিয়ালদহ: রাত ১.২৫

তবে এই বিশেষ ট্রেনগুলি চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম হয়েছে। নৈহাটি জংশনের ট্রেন চলাচলে কিছুটা বদল ঘটানো হয়েছে। ৮ থেকে ১১ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটির ১ নং প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন পাওয়া যাবে না। ৫ ও ৬ নং প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল করবে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now