স্ত্রীকে খুন করে তাঁর কাটা মাথা বাড়ির মন্দিরে নিয়ে বসে থাকার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। (Gangarampur Murder Case) বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারানপুর ঘোষপাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
Table of Contents
মৃতার পরিচয় ও পারিবারিক বিবরণ
(Gangarampur Murder Case) পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা সরকার ঘোষ (৩৫)। অভিযুক্ত স্বামী রিন্টু ঘোষের বয়স ৪০ বছর। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের দুই ছেলেও রয়েছে। কয়েক বছর আগে রিন্টু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কন্ডাক্টরের কাজ করতেন। পরে সেই চাকরি ছেড়ে দেন।
তন্ত্রসাধনার অভিযোগ, ঘিরে রহস্য
স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে রিন্টুর আচরণে পরিবর্তন দেখা যায়। মাঝেমধ্যেই তাঁকে তান্ত্রিকের বেশে দেখা যেত। সম্প্রতি তিনি ধর্মকর্মে বেশি মনোযোগী হয়ে পড়েন বলে দাবি স্থানীয়দের। (Gangarampur Murder Case) বুধবার সকালে বাড়ির মন্দিরে স্ত্রীর কাটা মাথা নিয়ে তাঁকে বসে থাকতে দেখা যায় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড় জমে যায়।
পুলিশের তৎপরতা, গ্রেফতার স্বামী
(Gangarampur Murder Case) খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত রিন্টু ঘোষকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
কী বলছেন পরিবারের সদস্য?
মৃতার আত্মীয় রাজেশ প্রামাণিক জানান, সকালে উঠে তাঁরা দেখেন, রিন্টু স্ত্রীর কাটা মাথা নিয়ে বসে রয়েছেন। তাঁর কথায়, বেশ কিছুদিন ধরে রিন্টু ধার্মিক হয়ে গিয়েছিলেন এবং নিরামিষ খাবার খেতেন। তবে আচমকা এমন ঘটনা ঘটবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি। অভিযুক্তর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ। (Gangarampur Murder Case)













