ঘূর্ণিঝড় মুরাসুর স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাব পড়েছে এরাজ্যেও। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণের জেলাগুলির আকাশ মেঘলা। উপকূলবর্তী এলাকা গুলিতে শুরু বৃষ্টি। তাহলে কি কালীপুজোতেও বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যে? আবহাওয়া দফতর জানাচ্ছে, ভূত চতুর্দশী এবং কালীপুজোর দিন বৃষ্টির কোনও সম্ভবনা নেই। তবে ভালো আবহাওয়ায় কালীপুজো কাটলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তারপরেই। উইকএন্ডে কমতে পারে তাপমাত্রা (weather forecast kali puja)।
weather forecast kali puja: শীতের হালকা আমেজ
আবহাওয়া সূত্রে খবর, উইকেন্ডে মনোরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে। বুধবার থেকে শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। হালকা শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশ থাকবে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে। তবে কবে থেকে রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি আবহাওয়া দফতর (weather forecast kali puja)।
বৃষ্টির সম্ভবনা
সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে দুই বঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে, স্বস্তির খবর এটাই, কালীপুজোয় বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি।












