ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফুলবাগানে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দমকলের ৮ ইঞ্জিন

Published on: November 6, 2026
Calcutta Jute Mill Fire
---Advertisement---

ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। (Calcutta Jute Mill Fire) বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার ফুলবাগানের ক্যালকাটা জুট মিলে পাটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে হয় দমকলের একাধিক ইঞ্জিনকে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে স্বস্তির খবর, এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

রাত ১০টা নাগাদ আগুন, আতঙ্ক এলাকায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ ফুলবাগানের ক্যালকাটা জুট মিলে পাটের গোডাউনে আগুন লাগে। (Calcutta Jute Mill Fire) দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনায় চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন।

পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

(Calcutta Jute Mill Fire) যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।

কীভাবে আগুন, খতিয়ে দেখা হচ্ছে

তবে ঠিক কী কারণে গোডাউনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণও এখনও জানা যায়নি। তবে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কোনও প্রাণহানির খবর না মেলায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। (Calcutta Jute Mill Fire)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now