ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কালীপুজোর পরেই বৃষ্টির দাপট, কবে থেকে খারাপ হবে আবহাওয়া?

Published on: November 6, 2026
---Advertisement---

কালীপুজো পর্যন্ত আকাশ পরিষ্কার এবং মনোরম আবহাওয়া থাকার পূর্বাভাস। তবে উৎসবের মরসুম কাটতেই বদলাবে আবহাওয়ার পরিস্থিতি। সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে অবশ্য তাপমাত্রা কমে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। ( Weather Update )

কলকাতাতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত মূলত শুষ্ক থাকবে শহরের আবহাওয়া। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় আবহাওয়া বেশ মনোরম থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বুধবারের মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ।

কী বলছে আবহাওয়া দফতর?

উত্তরবঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসমের ঘূর্ণাবর্ত সংলগ্ন বাংলাদেশের উপরেও প্রভাব ফেলেছে। এর জেরেই আগামী সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ( Weather Update )

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও আংশিক মেঘলা, কোথাও পরিষ্কার আকাশ দেখা যাবে। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হবে। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। ( Weather Update )

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। ( Weather Update )


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now