কয়েক দিনের গরম ও অস্বস্তির পর অবশেষে আবহাওয়ায় বদলের ইঙ্গিত। (Weather Update) তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ায় পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এই মনোরম আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না। কালীপুজোর পরেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। উত্তর-পূর্ব বাংলাদেশে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহের শুরু থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Table of Contents
কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ
গত কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বীরভূম ও পুরুলিয়ায় পারদ নেমেছে ১৮ ডিগ্রির ঘরে। (Weather Update) আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। রবিবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক ও মনোরম থাকবে। এই মুহূর্তে উত্তর-পূর্ব বাংলাদেশে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
সোম থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি
(Weather Update) সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে।
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট
রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবারের মধ্যে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে। সোমবার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। (Weather Update) মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৬ শতাংশ। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে মনোরম আবহাওয়া বজায় থাকতে পারে। তবে সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)













