---Advertisement---
lifezone nursing home

Adani IANS: মিডিয়া ব্যবসায় ক্ষমতা বাড়ল আদানি গোষ্ঠীর, কিনল সংবাদসংস্থা IANS-কে

January 27, 2026 7:38 PM
Adani IANS
---Advertisement---

NDTV-র পর এ বার সংবাদসংস্থা IANS-কে অধিগ্রহণ করল গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠী (Adani IANS)। আদানি এন্টারপ্রাইজের মিডিয়া শাখা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (AMG Media Networks Ltd) IANS-এর বাকি থাকা ২৪ শতাংশ শেয়ার কিনে নেওয়ার মাধ্যমে সংস্থাটিকে পুরোপুরি নিজেদের অধীনে আনল। তবে এই ২৪ শতাংশ শেয়ার কত টাকার বিনিময়ে কেনা হয়েছে তা প্রকাশ করা হয়নি।

স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক বিবৃতিতে আদানি এন্টারপ্রাইজ জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি এএমজি মিডিয়া নেটওয়ার্কস IANS-এর অবশিষ্ট শেয়ারের জন্য শেয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টে সই করেছে। এই লেনদেন সম্পূর্ণ হলে IANS আদানি গোষ্ঠীর সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি হয়ে যাবে।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে আদানি গোষ্ঠী IANS-এর ৫০.৫০ শতাংশ শেয়ার কিনে সংস্থাটির প্রধান শেয়ারহোল্ডার হয়। পরে ২০২৪ সালের জানুয়ারিতে শেয়ারের পরিমাণ বাড়িয়ে ৭৬ শতাংশে নিয়ে যায় তারা। এখন বাকি ২৪ শতাংশ শেয়ার কেনার মাধ্যমে IANS পুরোপুরি আদানির নিয়ন্ত্রণে এল।

IANS বহু বছর ধরে ভারতের প্রিন্ট, ডিজিটাল ও সম্প্রচার মাধ্যমকে বহু ভাষায় সংবাদ সরবরাহ করে আসছে। এই পূর্ণ অধিগ্রহণের ফলে ভারতের মিডিয়া জগতে আদানি গোষ্ঠীর প্রভাব আরও শক্তিশালী হলো।

২০২২ সাল থেকে মিডিয়া ক্ষেত্রে সক্রিয়ভাবে বিনিয়োগ শুরু করে আদানি গোষ্ঠী। ওই বছরই এএমজি মিডিয়া নেটওয়ার্কস প্রতিষ্ঠা করা হয়। এরপর তারা BQ Prime, NDTV এবং IANS-এর মতো গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থায় অংশীদারিত্ব নেয়।

IANS অধিগ্রহণের মাধ্যমে ডিজিটাল, সম্প্রচার ও সংবাদ সংস্থার পুরো কনটেন্ট সাপ্লাই চেইনে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃত করল আদানি গোষ্ঠী। এতে ভারতের মিডিয়া ও কনটেন্ট ইকোসিস্টেমে তাদের প্রভাব নতুন মাত্রা পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment