ভিডিয়ো গেমের দুনিয়ায় কার্যত ইতিহাস তৈরি করল Grand Theft Auto VI (GTA VI)। মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৩.৭৯ বিলিয়ন আমেরিকান ডলারের খুচরো বিক্রির রেকর্ড গড়ল রকস্টার গেমসের এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম। শুধু তাই নয়, মুক্তির আগেই বিশ্বজুড়ে ৩২.৫ মিলিয়ন কপি বিক্রি করে নজির গড়েছে গেমটি। এর ফলে বিনোদন দুনিয়ার অন্যতম বৃহত্তম বাণিজ্যিক সাফল্য হিসেবে উঠে এল GTA VI.
প্রথম দিনেই রেকর্ড আয়
GTA 6 has officially made $3,790,000,000 after its first day of sale. GTA 5 held the previous record for biggest launch in entertainment history at around $815 million, with GTA 6 beating that record by over 4 times. It wasn’t even close. https://t.co/KQ8yBIgjiB
— Pubity (@pubity) November 20, 2026
রকস্টার গেমসের মূল সংস্থা টেক-টু ইন্টারঅ্যাক্টিভ এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর মুক্তির দিনেই GTA VI-এর বিশ্বব্যাপী খুচরো বিক্রির পরিমাণ ৩.৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সংস্থার হিসাব অনুযায়ী, প্রি-রিলিজ পর্যায়েই বিক্রি হয়েছে ৩২.৫ মিলিয়ন কপি। এই আয় GTA V-এর প্রথম দিনের আনুমানিক ৮০০ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় পাঁচ গুণ। এমনকী Avengers: Endgame-এর বিশ্বব্যাপী বক্স অফিস আয়কেও ছাপিয়ে গিয়েছে প্রথম দিনের এই বিক্রির অঙ্ক।
বিলিয়ন ডলারের বিনিয়োগ
রকস্টার গেমস তৈরি এবং টেক-টু ইন্টারঅ্যাক্টিভ প্রকাশিত এই (GTA VI) গেমটির নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মায়ামি থেকে অনুপ্রাণিত কাল্পনিক ভাইস সিটিকে কেন্দ্র করে তৈরি এই গেমে রয়েছে দুই মুখ্য চরিত্র লুসিয়া ও জেসন। রকস্টার-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউসার এই মুক্তিকে সংস্থার নতুন অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করেছেন।
GTA VI HAS REWRITTEN ENTERTAINMENT HISTORY. With an estimated $3.79 BILLION generated at launch, GTA VI has reportedly become the biggest entertainment launch of all time. The previous record? GTA V, with $800 million. Rockstar just shattered its own record. #GTAVI #GTA6 https://t.co/974fkJD0tH
— GTA VI Centre (@GTAVICentre) November 21, 2026
গেমিং দুনিয়ায় উন্মাদনা
(GTA VI) গেমটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। অনেকেই গেম খেলার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন। কেউ কেউ আবার নিরবচ্ছিন্নভাবে খেলার জন্য ব্যক্তিগত পরিকল্পনাও সাজিয়েছেন। অগস্টে প্রকাশিত গেমপ্লে ট্রেলার ঘিরেও প্রি-অর্ডারে নতুন করে আগ্রহ তৈরি হয়েছিল।
এবার নজর PC ও GTA Online-এ
এবার বিনিয়োগকারীদের নজর রকস্টার-এর পরবর্তী পরিকল্পনায়। বিশেষ করে PC সংস্করণ এবং নতুন প্রজন্মের GTA Online মাল্টিপ্লেয়ার অভিজ্ঞতা নিয়ে আগ্রহ তুঙ্গে। শিল্প বিশ্লেষকদের একাংশের অনুমান, ২০২৭ সালে এই সংক্রান্ত নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে। তাতে টেক-টু ইন্টারঅ্যাক্টিভ -এর জন্য আরও বিপুল আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।














