ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

AI-ই কী নিয়ন্ত্রণ করবে মানুষকে? মানবজাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ খোদ মেটার AI প্রধানের

Alexandr Wang
---Advertisement---

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত অগ্রগতির মধ্যেই মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মেটার প্রথম চিফ AI অফিসার আলেকজান্ডার ওয়াং (Alexandr Wang)। তাঁর স্পষ্ট বার্তা, কোনওভাবেই AI-এর হাতে মানবজাতির নিয়ন্ত্রণ তুলে দেওয়া উচিত নয়। তাঁর আশঙ্কা, সুপারইন্টেলিজেন্সের (Superintelligence) ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছতে পারে, যেখানে মানুষের পক্ষে তার কাজের গতি, সিদ্ধান্ত এবং গবেষণার অগ্রগতি বোঝা বা পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়বে। সম্প্রতি X-এ প্রকাশিত এক প্রবন্ধে AI শিল্পের ভবিষ্যৎ দিশা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তিনি।

কেন AI-এর হাতে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা?

মেটার (Superintelligence) সুপারইন্টেলিজেন্স ল্যাবসের প্রধান (Alexandr Wang) ওয়াংয়ের মতে, মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই AI-এর নিজের ক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যাওয়ার (Recursive Self-improvement) প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হতে পারে। তাঁর আশঙ্কা, কোনও সুপারইন্টেলিজেন্স যদি প্রতিটি ক্ষেত্রে মানুষের তুলনায় ১,০০০ গুণ বেশি বুদ্ধিমান ও সক্ষম হয়ে ওঠে, তাহলে তার কার্যকলাপ পর্যবেক্ষণ করাও অসম্ভব হয়ে উঠতে পারে। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে মানবজাতির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া উচিত নয়।” তাঁর মতে, আগামী এক বছরে মানবজাতি কী সিদ্ধান্ত নিচ্ছে, তার উপর ভবিষ্যতের পৃথিবীর গতিপথ অনেকটাই নির্ভর করবে।

AI শিল্পের বর্তমান ভাবনা নিয়ে প্রশ্ন

(Alexandr Wang) ওয়াংয়ের মতে, AI শিল্পে একটি প্রচলিত ধারণা তৈরি হয়েছে যে, কৃত্রিম সুপারইন্টেলিজেন্স আসবেই, তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত সেটিকে নিরাপদ রাখা। কিন্তু তিনি এই চিন্তাধারার সঙ্গে একমত নন। তাঁর বক্তব্য, শুধু সেফটি, অ্যালাইনমেন্ট ও সিকিউরিটি নয়, AI কীভাবে মানুষের ক্ষমতা ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাড়াবে, সেটিও ভাবতে হবে। প্রযুক্তি যেন মানুষকে প্রতিস্থাপন না করে, বরং আরও ক্ষমতাশালী করে তোলে।

AI গবেষণায় কী আর বাধা নেই?

(Alexandr Wang) ওয়াংয়ের দাবি, AI-এর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মূল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমস্যাগুলির অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। এখন প্রয়োজন নির্দিষ্ট ক্ষেত্রের দক্ষতা, প্রযুক্তিগত পরিকাঠামো এবং পরীক্ষা-নিরীক্ষার উন্নতি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে AI মডেলগুলি আমেরিকার উচ্চমাধ্যমিক স্তরের গণিত প্রতিযোগিতা AIME-তে অসাধারণ ফল করতে শুরু করে। তাঁর মতে, কোডিং প্রায় সমাধান হয়ে গিয়েছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এজেন্টিক AI-এর ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রিম্যান হাইপোথিসিস ঘিরে নতুন বিতর্ক

(Alexandr Wang) ওয়াং তাঁর সতর্কবার্তার প্রেক্ষিতে রিম্যান হাইপোথিসিসের প্রমাণকে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, মানুষের বোধগম্যতার বাইরে থাকা এক ‘এলিয়েন মাইন্ডের’-এর সাহায্যে এই গাণিতিক সমস্যার সমাধান হয়েছে। ২০ নভেম্বর গণিতবিদ লেভেন্ট আলপোগ অ্যানথ্রোপিকের ক্লড এআই-এর সাহায্যে এই সমস্যার একটি প্রমাণ পাওয়ার কথা জানান। প্রমাণটি একাধিক গুরুত্বপূর্ণ কম্পিউটারভিত্তিক যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, স্ট্যানফোর্ডের গবেষক আলেসান্দ্রো মারিয়া মাসুল্লোর AI-এর সাহায্য ছাড়াই রিম্যান হাইপোথিসিসের একটি পৃথক প্রমাণ পেশ করেছেন। তবে তাঁর সেই প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়েও গণিতবিদদের মধ্যে প্রশ্ন উঠেছে। সাইন্টিফিক আমেরিকানের প্রতিবেদন অনুযায়ী, স্বাধীন গণিতবিদদের কাছে AI-সহায়তায় তৈরি প্রমাণটি প্রায় নিশ্চিতভাবেই সঠিক বলে বিবেচিত হয়েছে।

(Alexandr Wang) ওয়াংয়ের পূর্বাভাস, ভবিষ্যতে AI নিজেই AI গবেষণার গতি বাড়াবে। জীববিজ্ঞান, অস্ত্র গবেষণা এবং অর্থনীতির মতো ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। তাই তাঁর মতে, প্রশ্ন শুধু কতটা শক্তিশালী AI তৈরি করা সম্ভব, তা নয়—সেই ক্ষমতার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে থাকবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now