---Advertisement---
lifezone nursing home

উন্নত চিকিৎসা দেওয়া হোক, Imran Khan-এর পাশে দাঁড়িয়ে পাক সরকারকে চিঠি গাভাস্কর থেকে কপিল দেবের

February 17, 2026 6:24 PM
---Advertisement---

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাবন্দি ইমরান খানের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানালেন বিশ্বের একঝাঁক প্রাক্তন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন ভারতের সুনীল গাভাস্কর ও কপিল দেব। (Imran Khan)

ফেব্রুয়ারির ১৭ তারিখে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ইমরানের চোখের দৃষ্টিশক্তি দ্রুত কমে যাওয়ার খবর তাঁদের চিন্তায় ফেলেছে। পাশাপাশি তাঁর জেলবন্দী জীবনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “ইমরান খান পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি। তাঁর চিকিৎসা ও জেলবন্দী হওয়ার পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

এই যৌথ আবেদনে স্বাক্ষর করেছেন মাইকেল আর্থারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ়, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইট-সহ আরও প্রাক্তন ক্রিকেটার। (Imran Khan)

বিবৃতিতে তাঁরা স্মরণ করিয়ে দিয়েছেন, ১৯৯২ সালের বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান ঐতিহাসিক জয় পেয়েছিল। তাঁদের মতে, রাজনৈতিক মতভেদ থাকলেও একজন মানুষ হিসেবে ইমরান খানের চিকিৎসা এবং ন্যায্য আইনি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে।

১৫ ফেব্রুয়ারি চিকিৎসকদের একটি দল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ইমরানকে পরীক্ষা করেন। তিনি অভিযোগ করেছিলেন, ডান চোখে দৃষ্টিশক্তি দ্রুত কমে যাচ্ছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছিল, ফেব্রুয়ারি ১৬-র আগেই তাঁর বিস্তারিত স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। যদিও শোনা গিয়েছিল তাঁকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে, শেষ পর্যন্ত চিকিৎসকেরাই জেলে গিয়ে পরীক্ষা করেন। (Imran Khan)

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এই পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। দলের এক আইনজীবীর দাবি, ইমরান জানিয়েছেন তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। ২০২৩ সালের অগস্ট থেকে তিনি জেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। ইমরান এবং তাঁর দল দাবি করেছে, এই মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। (Imran Khan)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “উন্নত চিকিৎসা দেওয়া হোক, Imran Khan-এর পাশে দাঁড়িয়ে পাক সরকারকে চিঠি গাভাস্কর থেকে কপিল দেবের”

Leave a Comment