রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুর্গাপুজোর আগে পদ্মের বাজারে ভাটা, কম ফলনে চিন্তায় পান্ডুয়ার চাষিরা

Published on: September 21, 2026
---Advertisement---

গণেশপুজো থেকে দুর্গাপুজো। হুগলির পান্ডুয়ার খন্যানের তাম্বাগ্রাম থেকে পদ্ম যাচ্ছে হায়দরাবাদ, চেন্নাই, মুম্বই, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে। এই এলাকায় প্রায় আড়াই হাজার বিঘা জমিতে পদ্ম চাষ হয়। শুধু পান্ডুয়া নয়, পোলবা ও বলাগড় থেকেও পদ্ম আসে তাম্বাগ্রামের বাজারে। কলকাতার মল্লিকঘাট ফুলের বাজার হয়েও তা পৌঁছে যায় বিভিন্ন রাজ্যে। পুজোর আগে এই ব্যবসায় কোটি টাকার বেশি লেনদেন হয়। তবে এবছর বাজারদর ও ফলন দু’দিক থেকেই সমস্যায় পড়েছেন চাষিরা।(Pandua Lotus Farming)

আবহাওয়ার প্রভাব, কমেছে ফলন

চাষিদের দাবি, আবহাওয়ার পরিবর্তনের কারণে এবছর পদ্মের ফলন প্রত্যাশামতো হয়নি। বর্তমানে এক একটি পদ্মফুল দেড় থেকে দু’টাকায় বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি। দুর্গাপুজোর সময় দাম বাড়ার আশায় রয়েছেন চাষিরা। পুজোর জন্য ব্যবসায়ীরা হিমঘরে পদ্ম মজুত রাখার প্রস্তুতিও নিচ্ছেন। তাম্বাগ্রামের চাষি রাজেশ্বর বিশ্বাস ১২ বিঘা জমিতে পদ্ম চাষ করেন। তাঁর কথায়, এবছর ফলন কম হওয়ায় চাষের খরচ ওঠা নিয়েই আশঙ্কা রয়েছে। কৃষি দফতর ও সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। ফুলের গাড়ি ছাড়ার ক্ষেত্রেও সরকারের সহযোগিতা চেয়েছেন। চাষি গুরুপদ মাঝি ছয় বিঘা জমিতে পদ্ম চাষ করেন। তাঁর দাবি, হায়দরাবাদ, মুম্বই, লন্ডন-সহ বিভিন্ন জায়গায় পদ্ম যায়। কিন্তু সঠিক দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। (Pandua Lotus Farming)

সরকারের সহযোগিতার দাবি

ব্যবসায়ী মন্টু দেবনাথ জানান, এখান থেকে দিল্লি, হায়দরাবাদ, মুম্বই-সহ বিভিন্ন জায়গায় পদ্ম পাঠানো হয়। গণেশ চতুর্থীতেও প্রত্যাশিত বাজার হয়নি। তাঁর দাবি, সরকারের সহযোগিতা পেলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।
আরেক ব্যবসায়ী অরুণ বিশ্বাস বলেন, এবছর চাষ বেশি হলেও ফলন কম। পদ্মের দাম পাঁচ থেকে ছয় টাকা হলে চাষি ও ব্যবসায়ী দু’পক্ষই উপকৃত হবেন। পদ্মের ন্যূনতম দাম নির্ধারণের দাবিও জানান তিনি।

হিমঘরের আশ্বাস বিধায়কের

পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার জানান, এলাকায় আগের তুলনায় পদ্ম চাষ বেড়েছে। পুকুরের পাশাপাশি এখন জমিতেও পদ্ম চাষ হচ্ছে। এখানকার পদ্ম বিভিন্ন রাজ্যে যাচ্ছে। সংরক্ষণের জন্য পদ্মের হিমঘর তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তাঁর দাবি, ধান ও আলুর পাশাপাশি পদ্ম চাষও পান্ডুয়ার কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। (Pandua Lotus Farming)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment