রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের বাড়ল সিগারেটের দাম, আরও দামি হলো ‘Gold Flake’ ও ‘Classic Connect’

Published on: September 17, 2026
cigarette price hike
---Advertisement---

ফের সিগারেটের (cigarette) দাম বাড়াল আইটিসি। সংস্থার একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের দাম নতুন করে সংশোধন করা হয়েছে। তালিকায় রয়েছে, ‘Gold Flake’ ও ‘Classic Connect’-এর মধ্য বেশকিছু ব্র‍্যান্ড। ফলে উৎসবের মরসুমের আগেই ধূমপায়ীদের পকেটে বড় টান পড়তে চলেছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের উপর নতুন আবগারি শুল্ক ও ৪০% জিএসটি (GST) লাগু হওয়ার পর থেকেই তামাক প্রস্তুতকারক সংস্থাগুলোর ওপর যে বাড়তি করের চাপ তৈরি হয়েছিল, তা সামাল দিতেই এই মূল্যবৃদ্ধি (cigarette price hike)।

‘Classic Connect’-এর এক প্যাকেটের দাম এখন বেড়ে হয়েছে ৪২৮ টাকা। যা আগে ছিল ৩৯০ টাকা। অর্থাৎ, দাম ৯.৭৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, ‘Gold Flake Super Star’-এর প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ধার্য করা হয়েছে। যা ১২.৬৬ শতাংশ বৃদ্ধি (cigarette price hike)।

cigarette price hike: কেন ফের বাড়ল সিগারেটের দাম?

তামাকজাত পণ্যের কর কাঠামোয় পরিবর্তনের পর থেকেই সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলি দামের একাধিক সংশোধন করছে। নতুন ব্যবস্থায় সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।

নতুন কর কাঠামো: চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট ও তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি এবং নতুন অতিরিক্ত আবগারি শুল্ক চালু হয়েছে।

করের বোঝা কমানো: সরকারের এই বাড়তি করের চাপ সরাসরি একবারে না চাপিয়ে, প্রস্তুতকারক সংস্থাগুলি তা ধাপে ধাপে ও ক্যালিব্রেটেড উপায়ে খুচরো মূল্যের উপর প্রয়োগ করছে।

মুনাফা রক্ষা: অতিরিক্ত করের কারণে কমে যাওয়া মুনাফা এবং উৎপাদনের খরচ সামাল দিতেই এই মূল্যবৃদ্ধি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment