রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

East Bengal FC: ঝাঁঝ বাড়ল ইস্টবেঙ্গলের আক্রমণের, দলে ড্যানিশ স্ট্রাইকার

east bengal fc
---Advertisement---

ISL 2025-26 জয়ের মধ্য দিয়ে অভিযান শুরু করার পরেই দলকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল ইস্টবেঙ্গল। ষষ্ঠ বিদেশি হিসেবে লাল-হলুদ শিবিরে যোগ দিলেন ডেনমার্কের সেন্টার ফরোয়ার্ড অ্যান্টন সয়বার্গ (Anton Søjberg Signs East Bengal FC)। ক্লাবের তরফে জানানো হয়েছে, ২৫ বছর বয়সি এই স্ট্রাইকারের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে এবং তিনি ৭৭ নম্বর জার্সি পরে খেলবেন।

ডেনমার্কের আরহাসে জন্ম সয়বার্গ ড্যানিশ ইউথ সিস্টেমে বেড়ে উঠেছেন। ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফারো আইল্যান্ডের ক্লাব বি৩৬ তোরশাভনের হয়ে এক মরশুমে ১০টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছিলেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টেরে বে এফসির হয়ে ইউএসএল চ্যাম্পিয়নশিপে খেলেন। শক্তিশালী শরীর, বক্সে উপস্থিতি, এরিয়াল বলে দক্ষতা এবং ধারালো ফিনিশিং—এই সব গুণের জন্য তিনি পরিচিত।

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে সয়বার্গ জানিয়েছেন, ক্লাবের ইতিহাস সম্পর্কে জেনে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তাঁর লক্ষ্য গোল করা, সতীর্থদের সাহায্য করা এবং আইএসএল জয়ে অবদান রাখা। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছেন বলেও জানান তিনি।

হেড কোচ অস্কার ব্রুজো মনে করেন, সয়বার্গের সংযোজন আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে। তাঁর শারীরিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক মনোভাব দলকে বাড়তি সুবিধা দেবে। হেড অফ ফুটবল থংবয় সিংটোও জানিয়েছেন, পাওয়ার ও টেকনিকের মিশেলে সয়বার্গ ইস্টবেঙ্গলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

প্রসঙ্গত, মরশুমের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। নতুন বিদেশি স্ট্রাইকারের আগমনে সেই ছন্দ ধরে রেখে লিগে আরও এগিয়ে যেতে চাইছে লাল-হলুদ ব্রিগেড।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “East Bengal FC: ঝাঁঝ বাড়ল ইস্টবেঙ্গলের আক্রমণের, দলে ড্যানিশ স্ট্রাইকার”

Leave a Comment