রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Salim Khan: অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে আমির, কেন দেখা মিলল না শাহরুখের

Published on: February 21, 2026
Salim Khan
---Advertisement---

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার তথা সালমান খানের বাবা সেলিম খান গত কয়েকদিন ধরেই ধরে গুরুতর অসুস্থ অবস্থায় লীলাবতী হাসপাতাল-এ ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খবরে উদ্বেগ ছড়িয়েছে গোটা বিনোদন দুনিয়ায়। অনেকেই হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিয়েছেন। তিন খানের মধ্যে আমির খান’কেও দেখা গেলে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে দেখা যায়নি শাহরুখ খান-কে। আর সেই নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা। ‘শাহরুখ কোথায়?’ ভক্তদের একাংশের প্রশ্ন।

বলিউডে ‘খান সাম্রাজ্য’ বরাবরই চর্চিত। তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে তিন খানের বন্ধুত্বও আরও মজবুত হয়েছে। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সিনেমার প্রচার—সবেতেই তাঁদের একসঙ্গে দেখা গেছে। এমনকি ব্যক্তিগত সম্পর্কেও পারস্পরিক সম্মান ও সখ্যের কথা একাধিকবার সামনে এসেছে।Salim Khan

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সঙ্গে নিয়ে সেলিম খানকে দেখতে লীলাবতী হাসপাতালে যান আমির খান। সেই ছবি ও ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে উদ্বিগ্ন মুখে হাসপাতালে ঢুকতে দেখা যায় আমিরকে। সলমন খানের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে আমিরের।অন্যদিকে, শাহরুখ খানও একাধিক সাক্ষাৎকারে সেলিম খানের প্রতি কৃতজ্ঞতার কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুর দিকে কঠিন সময় বহুবার সেলিম খানের বাড়িতে থেকেছেন, খেয়েছেন এবং তাঁর কাছ থেকে স্নেহ ও ভালোবাসা পেয়েছেন। তাই সেলিম খানের অসুস্থতার সময়ে শাহরুখকে হাসপাতালে না দেখতে পাওয়ায় ভক্তদের একাংশের প্রশ্ন,‘শাহরুখ কোথায়?’

বলিউড সূত্রের খবর, এই মুহূর্তে শাহরুখ তাঁর নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। তাই তিনি এখনও হাসপাতালে যেতে পারেননি বলেই জানা যাচ্ছে। এদিকে সেলিম খানের শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়তেই ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর থেকে তাঁর আরোগ্য কামনা করছেন অনেকে। হাসপাতালে গিয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেট্টি, রণবীর সিং-সহ আরও বহু তারকা।Salim Khan

১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে সেলিম খান অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। প্রথমে অস্ত্রোপচারের সম্ভাবনার কথা উঠলেও বুধবার চিকিৎসকেরা জানান,মাথায় সামান্য রক্তক্ষরণ হওয়ায় অপারেশনের প্রয়োজন হয়নি। বর্তমানে তিনি ভেন্টিলেশনে থাকলেও অবস্থার স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment