রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Pratik ur Rahman: জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন ‘বিদ্রোহী’ বাম যুবনেতা প্রতীক উর রহমান

Published on: February 21, 2026
Pratik ur Rahman
---Advertisement---

অবশেষে জল্পনার অবসান ঘটল। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দলত্যাগী বাম যুবনেতা প্রতীক উর রহমান (Pratik Ur Rahman TMC)। শনিবার আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিলেন তিনি। ঘটনাচক্রে, গত লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভায় সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক উর। এদিন তার হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নেন। (Pratik ur Rahman)

বেশ কয়েকদিন ধরে ওই যুব নেতাকে কেন্দ্র করে নানা জল্পনা চলছিল। গত রবিবার সিপিএমের রাজ্য কমিটি এমন কিজেলা কমিটি ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলেন প্রতীক উর। সেই চিঠি সংবাদ মাধ্যমের সামনে চলে আসায় বিতর্ক শুরু হয়। তা নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এমনকী সিপিএমের রাজ্য কমিটির বৈঠকেও উপস্থিত ছিলেন না প্রতীক। তাঁর পদত্যাগ পত্রগ্রহণ করা হয়েছে বলে শুক্রবারই জানিয়ে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এরপরই শনিবার নতুন কোনও দলে যোগদান করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রতীক উর।

একটা বিষয় স্পষ্ট যে তৃণমূল ও বিজেপির নেতাও কর্মীদের দল পরিবর্তন অনেকটা মানুষের জামা পরিবর্তনের মতো। কিন্তু বামপন্থীদের দল পরিবর্তন অত সহজে হয় না। নীতিগত কারণে অনেকে হয়তো সরে যান, কিন্তু আদর্শ বিসর্জন দিয়ে অন্য দলে যান না। অবশ্য হাতে গোনা ব্যতিক্রমও রয়েছে। তবে সংখ্যাটা কম।

মাতৃভাষা দিবসে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেড়ে মা-মাটি-মানুষের পথে ‘বিদ্রোহী’ সিপিএম নেতা প্রতীক উর রহমান। শুক্রবার সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার বৈঠকে সে ভাবে প্রতীক উরের প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি। তবে ‌শুক্রবার রাজ্য সম্পাদক সেলিম জানান, জবাবি ভাষণে তিনিই প্রতীক উরের প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর কথায়,এই প্রসঙ্গ তিনি যখন তোলেন সেই অনুভূতি ছিল সন্তান হারানোর শোকের মতো। (Pratik ur Rahman)

সেলিম বলেন,যখন তিনি রাজ্য সম্পাদক হয়েছিলেন, তখন তিনি বলেছেন, তাদের কাছে ৩০ টা তেজি ঘোড়া আছে। কয়েক বছরের মধ্যে ৩০০ টা ঘোড়া করবেন তিনি। ৩০০ হয়ে গিয়েছে। এখন ১,০০০-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলে তা সন্তানহারা হওয়ার সমতুল্য।

কিন্তু তার আগেই এক সাক্ষাৎকারে প্রতীক উর ইঙ্গিত দিয়েছিলে শনিবার নতুন দলে যোগ দিচ্ছেন। আসলে তৃণমূল নিজের নীতি নৈতিকতার উত্তরণের জন্য সিপিএমের তরুণ নেতাদের টার্গেট করছে বলে সেলিম মন্তব্য করেন। (Pratik ur Rahman)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment